ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ক্যান্টিনে খেয়ে একদিনও বিল দেন না হল সংসদের জিএস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ এফ রহমান হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) তামিম চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ এফ রহমান হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হওয়ার পর থেকে ক্যান্টিনে খাবার খেয়ে একদিনও বিল পরিশোধ করছেন না বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দক্ষতা উন্নয়নবিষয়ক সম্পাদক তামিম চৌধুরীর বিরুদ্ধে।

ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, খাবারের টাকা চাইলেই ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন তামিম চৌধুরী। তার দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিন কর্তৃপক্ষ তা নিতে চায় না। হল সংসদের জিএস হওয়ায় সম্মান দেখিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হয় না বলে ধারণা তার।

নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হলসংলগ্ন ক্যান্টিনের একজন কর্মচারী বলেন, জিএস হওয়ার পর থেকে ক্যান্টিনে খাওয়ার পর একদিনও টাকা দেননি তামিম চৌধুরী। বাকি থাকার বিষয়টা এমন কিছু না। অনেকেরই বাকি রয়েছে। কিন্তু তিনি খেয়ে কোনো কথা না বলে টাকা না দিয়ে চলে যান। যখনই আসেন, খেয়ে টাকা না দিয়ে চলে যান।

ওই কর্মচারীর আরও অভিযোগ, টাকা চাইলে তামিম ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি বলেন, টাকা চাইলে বলেন, কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।

ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগ, হল সংসদের নেতা হওয়া এবং তার রাজনৈতিক সংগঠনের প্রভাব থাকার কারণে তিনি এমন আচরণ করছেন।

অভিযোগের বিষয়ে তামিম চৌধুরী বলেন, আমি টাকা দিতে চাইলে ওনারা নিতে চান না। আমি হল সংসদের অন্যদেরও বিষয়টি বলেছি। আমি ক্যান্টিনে তেমন যাই না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো আমার কাছ থেকে টাকা নিতে চায় না।

এ বিষয়ে স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি শাহরিয়ার আহমেদ সোহাগ বলেন, বিষয়টি এখন জানতে পারলাম। যদি তথ্যটি সঠিক হয়, তাহলে চাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে আমরা জিএসকে শোকজ করতে পারি।

স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আলম চৌধুরী বলেন, আমার কাছে এ বিষয়ে মৌখিক বা লিখিত কোনো অভিযোগ আসেনি। আমি এখন শুনছি এটা। ক্যান্টিন কর্তৃপক্ষ যদি আমাকে অভিযোগ জানায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ৫ আগস্টের পর আমরা ছাত্রদল শপথ নিয়েছি যে ছাত্রলীগ যেভাবে চাঁদাবাজি করত, সেই সংস্কৃতি আমরা ফিরিয়ে আনব না। তামিমের বিরুদ্ধে অভিযোগ যদি সত্য হয়, তাহলে আমরা যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেব। আমরা তদন্তের নামে মূলা ঝুলিয়ে রাখব না।

এ বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, তামিম রাজনৈতিকভাবে ছাত্রদলের সঙ্গে যুক্ত। ৫ আগস্ট-পরবর্তী ক্যাম্পাসে ছাত্রদল চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ‘ফাও’ খাবার রাজনীতিতে ফিরিয়ে আনছে। আমরা যে অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাব প্রশাসনের কাছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৫ একর জায়গার ওপর গড়ে ওঠা ক্যাম্পাসটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ করানো এবং পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার ব্যবস্থা করা হবে। প্রকল্পটির কাজ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
৯ বছর পরও অমীমাংসিত যবিপ্রবির ‘হল ডাকাতি’, আতঙ্কের সেই রাতের যত প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক এই ঘটনার নেপথ্যে ছিল তৎকালীন যবিপ্রবি শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানের মধ্যকার রাজনৈতিক বলয়, গ্রুপ পরিবর্তন এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।
৯ বছর পরও অমীমাংসিত যবিপ্রবির ‘হল ডাকাতি’, আতঙ্কের সেই রাতের যত প্রশ্ন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
আরও পড়ুন
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার