ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ

রামেক সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিশা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ডা.মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা.ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা.আহনাফ পেয়েছেন ১০০ ভোট।

নারী বিষয়ক সমন্বয়ক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ডা.রিশা ১২৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী ডা. বৃষ্টি পেয়েছেন ৪৯ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী ডা.ঐশি পেয়েছেন ৪৯ ভোট।

ফলে পাঁচটি পদের মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—তিন পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল জয় পেয়েছে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেল এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল “অধিকার আদায়ে, চিকিৎসকের সুরক্ষায়—আমাদের যাত্রা অপ্রতিরোধ্য” স্লোগান সামনে রেখে নির্বাচনে অংশ নেয়। চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবি সম্মিলিতভাবে তুলে ধরা এবং সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি।

উল্লেখ্য, ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল রিশার প্রতি সম্মান জানিয়ে নারী বিষয়ক সমন্বয়ক পদটি ফাঁকা রেখেছিল। দীর্ঘদিন সিআর হিসেবে দায়িত্ব পালন এবং ব্যাচের বিভিন্ন দাবি ও কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে নির্বাচনের আগেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল প্যানেলটি। শেষ পর্যন্ত ওই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন রিশা।

এর আগের দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ৬০তম ব্যাচের ডা.আব্দুল্লাহ এবং ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত আনুষ্ঠানিক এ নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল রামেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
রামেকে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
হামের উপসর্গ নিয়ে রামেকে ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু
রামেকে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু