ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) মানববন্ধন। ছবি: আরটিভি

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, সত্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য।
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
আরও পড়ুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার