ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯,২০২০ ও ২০২১ এর জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য মনোনীত হাবিপ্রবি শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের মোছাঃ অন্যনা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের আল জান্নাতুন নুর, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নুসরাত আফরিন শিল্পা, ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের সুজানা দঙ্গল, ফিশারিজ অনুষদের ফারজানা খানম, গণিত বিভাগের রিশাত হোসাইন, অর্থনীতি বিভাগের বাবর আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আফরোজা সুলতানা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ ছাড়াও ২০২০ এর জন্য মনোনীত একমাত্র শিক্ষার্থী হলেন- ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের জাকিরুল হাসান জিহাদ।

এছাড়াও প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের মবিতা টাঙ্গিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সালমা খাতুন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোঃ রাকিবুল হাসান, ফিশারিজ অনুষদের কে.এম. তৌফিক হাসান, গণিত বিভাগের মোহাম্মদ শাহজাহান, অর্থনীতি বিভাগের নাজমিন আরা এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আনিকা তাহসিন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক—২০১৯, ২০২০ এবং ২০২১ এর জন্য সারাদেশ থেকে এবারে ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে ও ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার হলো এই প্রধানমন্ত্রী স্বর্ণপদক। ২০০৫ সালে ইউজিসি এটি প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা এই পদক পান।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সেন্ট্রাল ক্যাফেটারিয়ার খাবারে মধ্যে কেড়া পোকা পাওয়ার অভিযোগ উঠেছে।
পাবিপ্রবির ক্যাফেটারিয়ার খাবারে মিলল কেড়া পোকা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৯, ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় মাভাবিপ্রবির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন। ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের সুলতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার। ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার। এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন। নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি আকর্ষণীয় পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে। ১৪ শিক্ষার্থীর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাদের এ সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে (কো-কারিকুলার অ্যাকটিভিটিস) শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন রাজশাহীর সর্বস্তরের চিকিৎসকরা।
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
উচ্চ ফলনশীল, মরণঘাতী ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং চরাঞ্চল উপযোগী ধানের নতুন জাত উদ্ভাবনের পথে এগিয়ে চলেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একদল গবেষক।
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
আরও পড়ুন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী