ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি, পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

এদিকে, ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছুটি চলাকালীন সব হল বন্ধ থাকবে। এ সময় কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। তবে বিশেষ কারণে কেউ হলে অবস্থান করলে হল অফিসে সংরক্ষিত রেজিস্টারে উপযুক্ত কারণ উল্লেখ করে নিজের পরিচয় লিপিবদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা চাইব, ছুটিতে হলে কেউ না থাকুক।

রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ৫ দিন সকল একাডেমিক এবং প্রশাসনিক কর্যক্রম ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর।
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিপাক্ষিক একাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
কুয়েট ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন।
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
টুর্নামেন্ট চলাকালীন সময়ে অন্য গ্রুপের বল সীমানায় আসার সূত্র ধরে কয়েক দফা সংঘর্ষে জড়িয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ছয় শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তুমুল মারামারিতে রণক্ষেত্র নজরুল বিশ্ববিদ্যালয়, হাসপাতালে ভর্তি ৬
আরও পড়ুন
পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্