ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

​আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক নতুন দুটি পাঠ্যপুস্তক রচনার লক্ষ্যে সম্প্রতি শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়। সেই কমিটির সদস্য হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​জাতীয় পর্যায়ে শিক্ষা সংস্কার ও পাঠ্যক্রম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতারা। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে আন্তরিক সংবর্ধনা দেওয়া হয়।

একইসঙ্গে নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ, বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা নতুন সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এনসিসিসির সদস্য মনোনীত হওয়া প্রসঙ্গে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য পদে মনোনীত হওয়া অত্যন্ত আনন্দের ও সম্মানের বিষয়। এই মনোনয়ন আমার ওপর অর্পিত বিশেষ আস্থারই বহিঃপ্রকাশ। আমি প্রত্যাশা করি, শিক্ষার্থী বান্ধব, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নে আমরা সবাই মিলে একযোগে অবদান রাখতে পারব।

​তিনি জানান, দীর্ঘ শিক্ষকতা ও অ্যাকাডেমিক ক্ষেত্রের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য গুণগত শিক্ষার মানোন্নয়নে তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
এ সময় ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে বেড়ানো আর বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য মেরিন পেশা এক অনন্য সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্ন পূরণের প্রধান সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এ খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁয় বাসে নাশকতা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩ 
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন