ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমজনতার তারেক রহমান কুবি ছাত্রদলের কর্মী ছিলেন’

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে ছাত্রদলের কর্মী ছিলেন বলে দাবি করেছেন কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি বলেন, তারেক রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ২০১৩–১৪ সালের দিকে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তৎকালীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত মিছিল-মিটিংসহ সব কর্মসূচিতেই তিনি আমাদের সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০০৯–১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তিনি ওই বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে জাপান গেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকের দাবি, বিএনপি নিজ দলের কর্মীদের মূল্যায়ন না করে দলের বাইরের ব্যক্তিদের গুরুত্ব দিচ্ছে।

এমন প্রেক্ষাপটে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করেছেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি আমাদের এক ব্যাচ জুনিয়র ছিলেন। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতাম, তখন তিনিও আমাদের সঙ্গে ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন, এটা বাস্তব সত্য।

তবে ওই সময়ে ছাত্রদলের কোনো কর্মসূচিতে তারেক রহমানের অংশগ্রহণের ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, এই মুহূর্তে ছাত্রদলের কর্মসূচিতে তার অংশগ্রহণের কোনো ছবি আমার কাছে নেই। এটি ২০১৩–১৪ সালের দিকের ঘটনা। এখন ছবি পাওয়া খুবই কঠিন। তবে তিনি ছাত্রদলের কর্মী ছিলেন, এটা সত্য।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
পুষ্টিগুণে সমৃদ্ধ অথচ স্বল্প পরিচিত ফসল ঢেমসি (Buckwheat) নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা, চাষাবাদ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়।
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
তল্লাশি নিয়ে বাগ্‌বিতণ্ডা, পুলিশ সদস্যদের বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি