ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রব।  ছবি: আরটিভি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৬ অক্টোবর) হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা জানান, দিন-রাত মশার উৎপাত থাকায় তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মশার উপদ্রব বাড়লেও তা নিয়ন্ত্রণে হল প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় দ্রুত মশা নিধনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলের আশপাশে ঝোপঝাড় ও আগাছা, পানি নিষ্কাশনের ড্রেন এবং ময়লা ফেলার স্থান নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বাড়ছে। পাশাপাশি নিয়মিত মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

স্বাধীনতা হলের আবাসিক শিক্ষার্থী আল-আমিন আরটিভিকে বলেন, মশার উপদ্রব একদম অস্বাভাবিক। সব সময় মশার প্যানপ্যানানি শব্দ আছেই। মনে হয় যেন সব সময়ই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলে! সন্ধ্যার পর এটা আরও বেড়ে যায়। কয়েল জ্বালানো বা মশারি টাঙানো ছাড়া পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়েছে। মাঝে মধ্যে কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। রাতে ঘুমাতেও অনেক সমস্যা হয়। মশার কামড় থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হচ্ছে। এভাবে নিয়মিত মশার উপদ্রবের মধ্যে থাকা খুবই বিরক্তিকর। এতে পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও সমস্যা হচ্ছে।

স্বাধীনতা হলের আরেক শিক্ষার্থী জান্নাতুল ইসলাম জারিফ আরটিভিকে বলেন, আমরা যারা নিচের তলার কক্ষগুলোতে থাকি, তারা মশার সহজ শিকারে পরিণত হচ্ছি। হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনা এর মূল কারণ। মশার পরিমাণ অনেক বেশি। সন্ধ্যা হওয়ার পর থেকেই মনে হয় যেন মশার রাজ্যে বসবাস করছি। মশা রাজা আর আমরা তার প্রজা। যখন ইচ্ছা আমাদের রক্ত চুষে খায়। এমনকি মশারি টাঙালেও মশার অত্যাচার থেকে রেহাই পাওয়া যায় না। খুবই কষ্টে আছি। এ বিষয়ে হল প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে। ফলে সাধারণ শিক্ষার্থীরা মশাবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বাধীনতা হলের প্রভোস্ট আল ফাহাদ ভূঁইয়া আরটিভিকে বলেন, স্বাধীনতা হলের পাশে ময়লা ফেলার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মশার উপদ্রব কমাতে ফগার মেশিন ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, ময়লা ফেলার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আগে পৌরসভা থেকে ময়লা সংগ্রহ করা হতো। কিন্তু বর্তমানে পৌরসভা ময়লা সংগ্রহ করছে না বলে জানানো হয়েছে। বিষয়টি প্রো-ভিসি স্যারকে জানানো হয়েছে। এখন তিনি এ বিষয়ে কী পদক্ষেপ নেন, তা দেখতে হবে। আমরা চাই, ময়লা ব্যবস্থাপনার সমস্যার স্থায়ী সমাধান হোক এবং হলের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরপর ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মুঠোফোনে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন রাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।  
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পলাতক খুনি হাসিনা ভারতের অর্থায়নে কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে পেট্রোল বোমা দিয়ে সাধারণ জনগণকে হুমকে মুখে রেখে বাংলাদেশের জাতীয় সম্পদগুলো নষ্ট করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।  
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
আরও পড়ুন
পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন বিতর্কিত কর্মী
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
তবে কী সমাবর্তনের আগেই খুলছে টিএসসির দুয়ার!