ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের কাজের হিসাব দেবেন আম্মার, মুখোমুখি হতে চান শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম
সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নিজের কাজের হিসাব দিতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আগ্রহের কথা জানান আম্মার।

দায়িত্ব শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে নিজের কাজের হিসাব দিতে চান। এছাড়াও নিজের সফলতা, ব্যর্থতা ও ভুলের বিষয়ে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে ‘ওপেন প্রশ্নোত্তর’ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে জিএস সালাহউদ্দিন আম্মার লেখেন , ‘আমার রাকসুর দায়িত্ব শেষ। এবার আমার পালা জবাব দেওয়ার। আমার সফলতা, ব্যর্থতা, যতটুকু চেষ্টা করেছি, যতটুকু ভুল করেছি সবকিছুই আমার শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘রাকসু নির্বাচনের আগে বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে ভিপি, জিএস, এজিএসসহ প্রার্থীদের নিয়ে নানা আয়োজন করেছিল। প্রার্থীরা নিজেদের পরিকল্পনা, ইশতেহার ও অবস্থান নিয়ে কথা বলেছিলেন, শিক্ষার্থীরা প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় নির্বাচনের পর এমন একটি আয়োজন আরও বেশি জরুরি। কারণ নির্বাচনের আগে প্রার্থীদের কথা শোনা হয়েছে,এবার নির্বাচিত প্রতিনিধিদের কাজের হিসাব শোনার সময়।’

প্রশ্নোত্তর পর্বের প্রস্তাব দিয়ে আম্মার আরও বলেন, ‘ফটোকার্ড বানিয়ে আমি আমার কাজের আপডেট দিতে পারি কিন্তু সেটি সবার কাছে পৌঁছাবে না। প্রেস ব্রিফিং করতে পারি সেখানেও হয়তো পুরো বক্তব্য আপনাদের কাছে পৌঁছাবে না, কোনো কোনো বক্তব্য আংশিকভাবে কাটা বা উপস্থাপিত হতে পারে। তাই আমি চাই এমন একটি ওপেন প্রশ্নোত্তর আয়োজন হোক। যেখানে শিক্ষার্থীরা সরাসরি আসবে,সরাসরি প্রশ্ন করবে, প্রতিনিধিকে কাঠগড়ায় দাঁড় করাবে আর প্রতিনিধি সরাসরি জবাব দেবে। আমি সফল হই বা ব্যর্থ,আমি আমার শিক্ষার্থীদের মুখোমুখি হতে চাই।’

আপনারা আমার কাজের সমালোচনা করবেন, প্রশ্ন করবেন, কোথায় ব্যর্থ হয়েছি সেটা বলবেন, কোথায় ভুল করেছি সেটা দেখিয়ে দেবেন। কেউ হয়তো কঠিন ভাষায় কথা বলবেন, কেউ হয়তো প্রশংসা করবেন, কেউ হয়তো সংশোধনের পরামর্শ দেবেন। আমি সব শুনতে প্রস্তুত। কারণ প্রতিনিধি হওয়ার অর্থ শুধু নির্বাচনের সময় ভোট চাওয়া নয়,দায়িত্ব শেষ হওয়ার পরও নিজের কাজের হিসাব দেওয়ার সাহস রাখা।’

তিনি বলেন, ‘আমি দাবি করছি না যে আমি সবকিছু সফলভাবে করতে পেরেছি। আমি দাবি করছি না যে আমার কোনো ভুল হয়নি। আমি শুধু এটুকু বলতে চাই, যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু সময় ছিল, যতটুকু পারি চেষ্টা করেছি। এবার সেই চেষ্টার হিসাবটাও আপনাদের সামনে দিতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা কোনো মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল চাইলে এমন একটি আয়োজন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভিপি, জিএস, এজিএসসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে সরাসরি শিক্ষার্থী-প্রতিনিধি সংলাপ হতে পারে। কোনো স্ক্রিপ্ট নয়,কোনো সাজানো প্রশ্ন নয়,কোনো কাটা-ছেঁড়া নয়। শিক্ষার্থীরা প্রশ্ন করবে,প্রতিনিধিরা জবাব দেবে। আমি এই আয়োজনের জন্য প্রস্তুত। কারণ শেষ পর্যন্ত পদটি আমার ছিল না,দায়িত্বটি ছিল আপনাদের। আর সেই দায়িত্বের হিসাবও আপনাদের কাছেই দিতে চাই।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়।
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
আরও পড়ুন
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত