ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

আগামী ১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ শেষ করতে হবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। অনলাইনে টাকা জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আগামী ২৬ জানুয়ারি,২০২৭ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

এছাড়া, ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যায়নি, সেগুলোও এবার অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

৫৪তম সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি ও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

পাশাপাশি শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ এবং চার কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। 
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-নেত্রী থেকে ঢাবির কর্মকর্তা-কর্মচারী, ককটেল ফাটিয়ে দুজনই বহিষ্কার
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ