ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। গবেষণালব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে দেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে তাদের গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাচ্ছেন। সরকার চায়, দেশের শিক্ষার্থীরা দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন। এ জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গবেষণার ব্যবহারিক প্রয়োগ নিয়ে এখন থেকেই ভাবতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার ফলাফল উৎপাদন ও শিল্প খাতে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মানবসম্পদ উন্নয়নে। তিনি বলেন শুধু বিল্ডিং তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করলে হবে না। অবকাঠামোর উন্নয়ন তখনই স্বার্থক হবে যখন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবে। তিনি মাভাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ১০০০ আসন বিশিষ্ট একটি ছাত্র হল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ১০০০ আসন বিশিষ্ট একটি ছাত্রী হল ও একটি স্পোর্টস জোন করার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি প্রদান কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে গবেষণার ফলাফল বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে।

মাভাবিপ্রবি ইতিমধ্যে এ ধরনের গবেষণা প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় সমাজের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষকসমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সম্পর্ক দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু, মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ ছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও দেশী শিল্পপ্রতিষ্ঠানের সাথে ২৪ টি এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে ১৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২০২৬ সালের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ৫ জনকে ‘ইউনিভার্সিটি কমিউনিটি চিলড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মাভাবিপ্রবি দিবস-২০২৬-এর এ আয়োজনের মূল লক্ষ্য ছিল গবেষণায় উৎকর্ষ অর্জন, উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে নতুন প্রক্টর নাছির আহমদ, দুই দপ্তরের দায়িত্বে আনিসুর ও জুয়েল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। তাদের প্রত্যেককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জবিতে নতুন প্রক্টর নাছির আহমদ, দুই দপ্তরের দায়িত্বে আনিসুর ও জুয়েল
হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিকস ল্যাব’—এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ শুরু হয়েছে।
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
উচ্চশিক্ষার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের পরানগঞ্জে নিজের বাড়িতে বাবার নামে গড়ে তুলেছেন ‘জিন্নাত এগ্রো’ (Jinnat Agro)।
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আরও পড়ুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর
মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত 
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ
শিল্পক্ষেত্রে সিএডি ও সিমুলেশনের সম্ভাবনা নিয়ে মাভাবিপ্রবিতে সেমিনার