ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পিএম
ছবি: আরটিভি

‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন, ক্যাম্পাসের সড়ক, প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদের সামনে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক বিলবোর্ড বিতরণ ও প্রদর্শন করা হয়।

বর্তমানে অনলাইনভিত্তিক প্রতারণা, ভুয়া লিংক, বিকাশ-নগদসহ মোবাইল ব্যাংকিং জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এসব প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচারিত সচেতনতামূলক বার্তায় বলা হয়েছে, পিন (PIN), ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP), কার্ডের নিরাপত্তা কোড (CVV) কিংবা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকুন। অপরিচিত কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং অনলাইনে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

এ ছাড়া প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট আর্থিক লেনদেন বন্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মো. আলামিন বলেন, সাইবার প্রতারণা এখন উদ্বেগজনক হয়ে উঠেছে। ভুয়া লিংক, ফিশিং, মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে অনেকেই ক্ষতির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও ঝুঁকিতে রয়েছেন।
আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সবাইকে প্রতারণার কৌশল সম্পর্কে অবহিত করা এবং করণীয় সম্পর্কে সচেতন করা। আমরা চাই, প্রত্যেকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, বন্ধু ও সহপাঠীদেরও সচেতন করবেন। একটি নিরাপদ ক্যাম্পাস গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
বর্তমান সরকার কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করে ও নজরুল প্রেমী বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
ন্যানো ইউরিয়া বাঁচাবে ৯৫ শতাংশ উৎপাদন খরচ ও হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান