ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবর্তে এ ছুটি আগামী পবিত্র রমজান মাসের সঙ্গে সমন্বয় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে শীতকালীন ছুটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮১তম একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১৫ অক্টোবর অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শীতকালীন ছুটি আর থাকছে না। ছুটির দিনগুলো পরবর্তী পবিত্র রমজান মাসের সঙ্গে যুক্ত করা হবে। তবে রমজান মাসের ঠিক কোন সময়ে এ ছুটি কার্যকর হবে, তা ছুটির তালিকা প্রণয়ন-সংক্রান্ত কমিটি নির্ধারণ করবে। ফলে বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের একাডেমিক ছুটির সূচিতে পরিবর্তন আসছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দিয়েছেন।
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)।
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) সাম্প্রতি তাদের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে। 
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
আরও পড়ুন
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন
চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি