ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাদি চত্বর ভাঙচুর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাদি চত্বর’ এর নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ’ নামফলক টাঙ্গিয়ে দেয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শহর জুড়ে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। পরে তারা ‘হাদি চত্বর’ এর নামফলক ভেঙে ‘মুক্তিযুদ্ধ’ নামফলক টাঙ্গিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে, শহর জুড়ে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। গত ১১ নভেম্বর থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

যশোর এরিয়ার বিজিবির রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় বিজিবি সদস্যরা কাজ করছেন।

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ
এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ব্যাপক ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
‘গোপালগঞ্জে পুলিশ-এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে’