ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ছবি : আরটিভি

সারাদেশে অব্যাহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা দেশে আইনের শাসন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, জুলাই-গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলেও পতিত স্বৈরাচারী গোষ্ঠী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবেন।

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন। আইনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলায় যারা কাজ করছেন, তাদের প্রতিহত করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আজ আমরা শিক্ষকরা দাঁড়িয়েছি। তবে শুধু আমরা নই, শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষকে এই অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে, কথা বলতে হবে।

তিনি আরও বলেন, অন্যায় ও অরাজকতার পেছনে যারা কাজ করছে, তাদের প্রতিহত করতে সম্মিলিত শক্তি প্রয়োজন। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সহজ-স্বাভাবিক বাংলাদেশ গড়ে উঠুক।

ইউট্যাব, কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: শাহাদাৎ হোসেন বলেন, বিগত ১৭ বছরে যে জায়গায় মানুষের প্রতিবাদ ও আশঙ্কা ছিল; তা হলো ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের অধিকার। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের পর এদেশে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে দেশে একটি গনতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল। সেই আবহকে নৎসাত করার জন্য একটি বিশেষ গোষ্ঠী যারা ’২৪ এ পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে, তারা অপতৎপরতা চালাচ্ছে। তাদের এই অপতৎপরতার প্রতিবাদে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
আরও পড়ুন
নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন