ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি

জাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি : আরটিভি

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন কে ইঙ্গিত করে বলেন, একটি নির্বাচিত সরকার সুন্দর ও স্বচ্ছভাবে দেশ পরিচালনা করছে। এ অবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি ও অগ্নিসংযোগের অপচেষ্টা মেনে নেওয়া যায় না। নিষিদ্ধ সংগঠনগুলো এ ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, বেশ কিছুদিন ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী (কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ) এর পেছনে দায়ী বলে আমরা মনে করি। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উচিত রাজপথে না এসে নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য অনুশোচনা করা। তারা যদি রাজপথে আসার চেষ্টা করে, তাহলে প্রশাসনিক ও গণতান্ত্রিক উপায়ে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত থাকলে তা থেকে ফিরে এসে প্রশাসনকে সহযোগিতা করুন। সম্মিলিতভাবে দেশ গঠনে ভূমিকা রাখুন।

সমাবেশে বিজয়-২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি আ্যসুরেন্স সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল, আইসিটি সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন ফিসারিজ বিভাগের প্রভাষক মাহফুজুল আলম মিঠু৷

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা। 
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন