ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
ছবি : আরটিভি

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।

তিনি বলেন, ভাসানী ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

রোববার (১৫ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক শানু।

কবি আবদুল হাই শিকদার বলেন, মাওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি; বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। কৃষক, শ্রমিক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। কাগমারী সম্মেলন, ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ এবং ফারাক্কা লংমার্চ তার দূরদর্শী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শনের পাশাপাশি সাংস্কৃতিক চিন্তাভাবনাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক থাকা প্রয়োজন বলে তিনি মনে করতেন।

নিজের পারিবারিক স্মৃতিচারণ করে কবি আবদুল হাই শিকদার বলেন, তার দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর এবং তার বাবা ছিলেন মাওলানা ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি তার জন্মের পর মাওলানা ভাসানী নিজেই আমার নাম রেখেছিলেন। মাওলানা ভাসানীর সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ছিল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। পত্রিকাটিতে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক দলিল বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাওলানা ভাসানীর স্বপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিন্তা ও আদর্শকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তার স্মৃতি সংরক্ষণে পীর শাহজামানের নামে একটি ছাত্রাবাস এবং রাবেয়া বসরীর নামে একটি ছাত্রীনিবাস প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।

সেমিনারে বিশেষ আলোচক মাহমুদুল হক শানু মাওলানা ভাসানীর আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি এস এম ওবায়দুল হক তার বক্তব্যে মাওলানা ভাসানীর জীবন, আদর্শ এবং টাঙ্গাইলের মানুষের সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করা হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা যাতে কর্মজীবনে সফল হতে পারেন, সে লক্ষ্যে তাদের সময়োপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দল-মতনির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উপ-কমিটি-২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. এ কে এম মহিউদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

প্রধান আলোচক তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, শুধু আলোচনা ও স্মরণসভায় সীমাবদ্ধ থাকলে মাওলানা ভাসানীর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে না; বরং তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। অন্যায়, স্বৈরতন্ত্র, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে মাওলানা ভাসানীর আদর্শই হতে পারে আমাদের পথচলার দিকনির্দেশনা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা। 
নিষিদ্ধ সংগঠনের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন