ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
ছবি : আরটিভি

দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুনরায় শুরু হয়েছে পরীক্ষা কার্যক্রম। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী। তবে পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ দিন পুরকৌশল, যন্ত্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগসহ ছয়টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর আন্দোলনের কারণে চুয়েটে প্রথম পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দীর্ঘদিন পরীক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যদিও গত ২৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছিলেন, পরীক্ষা শুরু হয়নি।

পরীক্ষা আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্স অনুসরণ করা হয়নি।

তিনি বলেন, গত দুই-তিন দিন ধরে অনেক শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষার আইনি ভিত্তি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ বিভাগীয় প্রধানের ওপর চাপ প্রয়োগ করে পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছে, যা একাডেমিক অর্ডিন্যান্সের পরিপন্থী। আমার দৃষ্টিতে ক্লাস ও পরীক্ষার সূচি প্রণয়নে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিল। তাই আগামী একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন ও আলোচনা করা হবে।

তবে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোস্তফা কামাল ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চাচ্ছে। আমরা কি পরীক্ষা নেব না? এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটছে না। উপাচার্য একাডেমিক কাউন্সিলে কীভাবে বিষয়টি তুলবেন? তার ডাকা সিন্ডিকেট সভাতেই চুয়েটের কেউ যোগ দেননি। একাডেমিক কাউন্সিল ডাকবেনই কীভাবে? আর একাডেমিক কাউন্সিলের সদস্যরাও আমাদের চুয়েটেরই শিক্ষক। চুয়েটে কোনো পরীক্ষা হয়েছে, অথচ পরে বাতিল হয়েছে—এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

পরীক্ষায় অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, তারা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেননি। তিনি বলেন, আমরা অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নিইনি। শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়ে আমরা ক্লাস-পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম। শিক্ষকেরাও আমাদের ক্লাস শুরু করার আহ্বান জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা পরীক্ষা দিয়েছি। অধ্যাপক সায়েম স্যারকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলবে। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে একাডেমিক কার্যক্রমও চলবে।

যেভাবে শুরু হয় অচলাবস্থা

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষকেরা, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও পরীক্ষা কার্যক্রম চালু হয়নি। অবশেষে ক্লাস শুরুর ১৮ দিন পর আজ পরীক্ষা অনুষ্ঠিত হলো।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
আরটিভিতে সংবাদ প্রকাশের একদিনের পর দুই হলের আবাসিক হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ মুখতার এলাহী ও বিজয় ২৪ দুই হল প্রশাসন।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
আবারও যদি শহীদ হতে হয়, আমরা শিক্ষক-ছাত্র এক হয়ে মাঠে নামব: বেরোবি রেজিস্ট্রার 
আবারও যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয় আমরা শিক্ষক, ছাত্র এক হয়ে মাঠে নামব বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।
আবারও যদি শহীদ হতে হয়, আমরা শিক্ষক-ছাত্র এক হয়ে মাঠে নামব: বেরোবি রেজিস্ট্রার 
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
ফেল করিয়ে দেওয়ার হুমকি, ক্লাস টেস্টে নম্বর না দেওয়া এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
আরও পড়ুন
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চুয়েটে আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়েটে রেজিস্ট্রারের পদত্যাগ গ্রহণ করলেন উপাচার্য