ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: আরটিভি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পঞ্চম অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পঞ্চমবারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস: সাসটেইনেবিলিটি ২০২৭’ শীর্ষক এ র‍্যাংকিং প্রকাশ করা হয়। এবারের র‍্যাংকিংয়ে সারা বিশ্বের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০৪১—১০৫০তম। এ বছরের র‍্যাংকিংয়ে রাবির অবস্থান ৯৭৭তম। যা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে।

র‍্যাংকিংয়ে তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়েছে। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।

র‍্যাংকিংয়ে নিজের অবস্থান ধরে রেখে এবারও দেশসেরা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রকাশিত এই র‍্যাংকিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান বিশ্বে ৪৬৬তম। আর দুই ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬২১তম, তৃতীয় অবস্থানে থাকা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৩১তম।

চতুর্থ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ৯৬২তম, ষষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৮৩তম, সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১০৩১—১০৪০, অষ্টম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবস্থান ১১০১-১১৫০, নবম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১১৫১-১২০০ এবং দশম খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৫১-১২০০।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
মুচলেকা নিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত সেই পাঁচ কর্মকর্তাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটকের পর তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। 
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
রাকসুর সাবেক (সহসভাপতি) ভিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
আরও পড়ুন
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না: রিজভী 
রাকসুর দাবিতে প্রশাসন ভবনে অনুসারীদের নিয়ে আম্মারের অবস্থান
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের