ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৪ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ এএম
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। ফাইল ছবি

আজ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলি:


১১২৪ - থিওবাল্ড বুক্কাপেকাস পোপ নির্বাচিত হন।


১৫৬৮ - রাজকুমারী মেরী স্টুয়ার্ট স্কটল্যান্ডের রাণী হন।


১৫৭৫ - ইস্টভান বাথোরি পোল্যান্ডের রাজা নির্বাচিত হন।


১৬৫৬ - প্রথম কৃত্রিম মুক্তা তৈরি হয়।


১৮০৫ - ফসিল জ্বালানী হিসেবে পাথুরে কয়লার তীব্র তাপ শক্তি উৎপাদনের ক্ষমতার বিষয়টি আবিষ্কৃত হয়।


১৯০১ - বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংকের কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন।


১৯০৩ - বিমান আবিষ্কারকারী রাইট ভাতৃদ্বয় উত্তর ক্যারোলিনায় প্রথম আকাশযান উড্ডয়নের প্রচেষ্টা নেন।


১৯১১ - নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডেসন ওলাভ জালান্ড, হেলমার হ্যানসেন, স্ভেরে হ্যাসেল ও অস্কার উইস্টিংকে নিয়ে গড়া তার দল নিয়ে প্রথম দক্ষিণ মেরুতে পা রাখে।


১৯১৫ - জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে প্রথম হেভিওয়েট মুষ্টিযুদ্ধে চ্যাম্পিয়ন হন।


১৯১৮ - ব্রিটেনের সাধারণ নির্বাচনে মহিলাদের সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ।


১৯৪৬ - আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও ) জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে ।


১৯৪৬ - জাতিসংঘের জেনারেল এসেম্বলী নিউ ইয়র্কে সদর দপ্তর স্থাপনের পক্ষে ভোট দেয়।


১৯৪৭ - রুমানিয়া প্রজাতন্ত্রী দেশে পরিণত।


১৯৫৫ - আলবেনিয়া, অস্টৃয়া, বুলগেরীয়া, ক্যাম্বোডিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরী, আয়ারল্যান্ড, ইতালী, জর্দান, লাওস, লিবিয়া, পর্তুগাল, রোমানিয়া, স্পেন ও শ্রীলংকা জাতিসংঘে যোগ দেয়।


১৯৬০ - সোমালিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।


১৯৬১ - তাঞ্জানিয়া জাতিসংঘে যোগ দেয়।


১৯৭১ - মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।


১৯৮১ - ইহুদিবাদী ইসরাইলের সংসদ অধিকৃত গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভূখণ্ড বলে ঘোষণা করে।


১৯৯৪ - সকাল ১০টা ৪০ মিনিটে চীনের তখনকার রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী লি পেং সারা বিশ্বের কাছে ইয়াংসি নদীর তিনগিরিখাত প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা ঘোষণা করেন।


১৯৯৫ - প্যারিসে বসনীয় শান্তিচুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।


১৯৯৫ - প্যারিসে এক সম্মেলনে ডেটন চুক্তি চূড়ান্ত করা হয় এবং একই বছরের ২১ শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটন নামক স্থানে মার্কিন কর্মকর্তাদের চাপের মুখে বসনিয়ার মুসলমান, সার্ব ও ক্রোয়াট নেতৃবৃন্দ এ চুক্তি স্বাক্ষর করেন।


১৯৯৬ - বাংলাদেশে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিলে প্রেসিডেন্টের স্বাক্ষর।


১৯৯৯ - কিরিবাতি, নাউরু, টোঙ্গা জাতিসংঘে যোগ দেয়।


জন্ম:

১৫০৩ - ফরাশি ভবিষ্যৎবক্তা নস্তারদামুস।


১৫৪৬ - ড্যানিশ জোত্যির্বিদ ও রসায়নবিদ টাইকো ব্রাহে।


১৬২৬ - জাপানের সম্রাট গো-সুজাকো।


১৯১২ - সঙ্গীতশিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস।


১৯৪৬ - ইংরেজ ঐতিহাসিক এন্টনি বিভোর।


মৃত্যু:

১১৩৬ - নরওয়ের সম্রাট চতুর্থ হেরাল্ড।


১৫৪২ - স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস।


১৭৯৯ - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ভার্জিনিয়ার মাউন্ট ভারননে।


১৯৭০ - কবি কুমুদরঞ্জন মল্লিক।


১৯৮৪ - সুরকার, সংগীত পরিচালক ধীর আলী মিয়া।


১৯৮৯ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী আন্দ্রে শাখারভ।


১৯৯৯ - ভাষা সৈনিক আবদুল লতিফ।


দিবস:

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইসলামী ছাত্রশিবির আয়োজনে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’ অনুষ্ঠিত
বিজ্ঞানচর্চার অনুপ্রেরণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে আয়োজনে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল সোয়া ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার প্রদর্শনী এবং সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসব সন্ধ্যা ৬টায় পুরস্কার প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।  উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের যে উৎকর্ষ আমরা আজ দেখতে পাচ্ছি, তার ভিত্তি স্থাপন করেছিলেন মুসলিম বিজ্ঞানীরা। বিজ্ঞান ছিল মুসলমানদের নিজস্ব সম্পদ, কিন্তু দুঃখজনকভাবে সেই সম্পদ আজ বেহাত হয়ে গেছে। ইবনে আল-হাইসাম, আল-জাবির ইবনে হাইয়ান, আল-বেরুনী, ইবনে সিনা প্রমুখ মুসলিম বিজ্ঞানীদের অবদান যথাযথভাবে শিক্ষা বা সমাজে তুলে না ধরার কারণে আমাদের নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও জ্ঞানচর্চায় আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়েছি। তবে আমরা আমাদের বর্তমান প্রজন্ম নিয়ে অত্যন্ত আশাবাদী। তাদের চোখেমুখে যে স্বপ্নের ছাপ আমরা দেখতে পাই, তা আমাদের ভবিষ্যতের জন্য আশার আলো দেখায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ, এই প্রজন্ম একদিন জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেবে। আর বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব, যুক্তরাষ্ট্রের নক্সভিল টেনেসি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুবায়ের হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। এছাড়া সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামিক ছাত্র সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেস, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্রসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের মেধা এবং সৃজনশীলতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, আজকের ক্ষুদে বিজ্ঞানীরা আগামী দিনের নেতৃত্বে থাকবে এবং বৈজ্ঞানিক উৎকর্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিথিরা বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারা দেখে অভিভূত হন এবং শিবিরের বিজ্ঞানচর্চার প্রশংসা করে বলেন, বাংলাদেশে বিজ্ঞানচর্চার উৎকর্ষতা অর্জনে সরকারি পৃষ্ঠপোষকতা এবং গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ জরুরি, যাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহ প্রদান করা যায়। এতে আরও বলা হয়, দিনব্যাপী আয়োজনে প্রতিযোগীদের প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং বিভিন্ন বিষয়ের বুথ প্রদর্শনীতে দর্শনার্থীদের ঢল নামে। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অভিভূত করে বিচারক প্যানেলসহ উপস্থিত সবাইকে। বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ হাতে তৈরি প্রজেক্ট উপস্থাপন করে দেখিয়েছে যে বিজ্ঞানচর্চার মাধ্যমে কীভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সায়েন্স ফেস্ট ২০২৪ এ জুনিয়র সায়েন্টিস্ট হান্ট- প্রজেক্ট শোতে চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ষাট হাজার টাকা, রানারআপ চল্লিশ হাজার টাকা, তৃতীয় স্থান ত্রিশ হাচার টাকা, চতুর্থ স্থান বিশ হাজার টাকা এবং পঞ্চম স্থান দশ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া রুবিক্স কিউব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুরস্কার পনের হাজার টাকা, রানারআপ দশ হাজার টাকা ও তৃতীয় স্থান পাঁচ টাকা করে নগদ অর্থ প্রদান হয়। একইসঙ্গে ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান হয়। এতে আরও বলা হয়, রুবিক্স কিউব প্রতিযোগিতার ১ম স্থান অর্জন করেন মুনতাজিম বিল্লাহ, যিনি ঢাকা থেকে অংশগ্রহণ করেছিলেন। তার স্কোর ছিল ৭.৭১৬। ২য় স্থানে রয়েছেন অবিরুপ দাস, যিনি চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেন এবং তার স্কোর ছিল ৮.৬০৪। ৩য় স্থানে রয়েছেন ফারহান তানভীর ফাহিম, তিনি মিরপুর, ঢাকা থেকে অংশগ্রহণ করেন এবং তার স্কোর ছিল ৮.৯১৬। এছাড়া জুনিয়র সায়েন্টিস্ট হান্ট- প্রজেক্ট শোতে ১ম স্থান অধিকার করেছেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থীদের টিম  ‘প্লাজমা রাইডার।’ দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক কলেজ টিম ‘এরোনার্ড’। তৃতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউশনের টিম ‘স্মার্ট এজ’, চতুর্থ স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের টিম ‘ আটলান্টিস এক্সপ্লোরার’ এবং ৫ম স্থান অধিকার করেছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীদের টিম ’হাই ফ্লাইয়ারস’। উল্লেখ্য, জুনিয়র সায়েন্টিস্ট হান্ট প্রোজেক্ট শোতে মোট ৩৪০টি টিম এবং রবিক্স কিউব প্রতিযোগিতায় প্রায় ৯০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এতে সন্ধ্যা সোয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলেছে।   আরটিভি/কেএইচ
ইসলামী ছাত্রশিবির আয়োজনে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’ অনুষ্ঠিত
১৩ ডিসেম্বর : ইতিহাসের আজকের এই দিনে
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪। ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।     ঘটনাবলি: ১৫৭৭ - স্যার ফ্রান্সিস ড্রেক বিশ্বভ্রমণের উদ্দেশ্যে প্লিমাউথ থেকে যাত্রা শুরু করেন।   ১৬৪২ - পর্তুগিজ নাবিক আবেল তাসমান নিউজিল্যান্ড আবিষ্কার করেন।   ১৭৩৪ - ইংল্যান্ড ও রাশিয়া বাণিজ্য চুক্তি করে।   ১৭৫৯ - আমেরিকায় প্রথম মিউজিক স্টোর চালু হয়।   ১৮৭০ - পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশ দখলের উদ্দেশ্যে ফ্রান্সের আগ্রাসী অভিযান শুরু হয়।   ১৮৭৯ - মুসলিম সমাজ সম্মিলনী সভা প্রতিষ্ঠিত হয়।   ১৮৮৯ - বেলজিয়াম নারী ও শিশু শ্রম বিষয়ে আইন জারি করে।   ১৯২১ - ওয়াশিংটন সম্মেলন সফল্যজনকভাবে সমাপ্ত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স আর জাপানের মধ্যে প্রশান্ত মহা সাগর চুক্তি স্বাক্ষরিত হয়।   ১৯২৩ - ডা. লি.ডি ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম সবাক চলচ্চিত্র প্রদর্শন করেন।   ১৯৩০ - গ্রেপ্তার এড়াতে ইংরেজ শাসন বিরোধী বিপ্লবী বিনয় বসু পটাশিয়াম সায়োনেট খেয়ে আত্মহত্যা করেন।   ১৯৩৭ - চীনের নানচিং শহরে জাপানী আগ্রাসীসেনাবাহিনীর গণহত্যা শুরু হয়। জাপানের সৈন্যবাহিনী নানচিন শহরে প্রবেশ করার পর পেশাচিক গণহত্যা শুরু করে। এই বিশ্ব-কাঁপানো গণহত্যায় ৩ লক্ষাধিক লোকের প্রাণহানি হয়।   ১৯৭১ - পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় ১৫ মাইলের মধ্যে পৌঁছায়।   ১৯৭১ - নীলফামারী, মানিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয়।   ১৯৭১ - মার্কিন প্রেসিডেন্ট নিকসন আর ফ্রান্সের প্রেসিডেন্ট পমপেইটুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।   ১৯৭৮ - চীনের কমিউনিষ্ট পাটির ত্রয়োদশ কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে সমাপ্ত হয়।   ১৯৮১ - পোল্যান্ডের রাষ্ট্রপ্রধান জেরুজালেস্কি পোল্যান্ডে সামরিক শাসন জারি করেন।   ১৯৮২ - উত্তর ইয়েমেনে ভূমিকম্পে ২ সহস্রাধিক নিহত।   ১৯৮৮ - অ্যাঙ্গোলা, কিউবা ও দক্ষিণ আফ্রিকা কঙ্গোর ব্রাজাভিলে নামিবিয়ার স্বাধীনতা ও অ্যাঙ্গোলার শান্তিসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে।   ১৯৯০ - ত্রিশ বছর জাম্বিয়ায় নির্বাসিত জীবন শেষে এএনসি রাষ্ট্রপতি অলিভার পাম্বো দক্ষিণ আফ্রিকায় প্রত্যাবর্তন করেন।   ১৯৯১ - উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।   ১৯৯১ - কিশোরগঞ্জে পাকুন্দিয়া পীর মতিউর রহমানের সশন্ত্র বাহিনীর সঙ্গে পুলিশের ৩ দিনব্যাপী সংঘর্ষ শুরু হয় এতে ২ পুলিশসহ ২১ জন নিহত হন।   ১৯৯৬ - সন্ধ্যায় জাতি সংঘ নিরাপত্তা পরিষদে কফি আনান জাতি সংঘ মহাসচিব নিবার্চিত হন।   ২০০১ - রাত ১১টায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশ আনুষ্ঠানিকভাবে ১৯৭২ সালে স্বাক্ষরিত মার্কিন-রাশিয়া আন্টি ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি’ থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন।   ২০০১ - ২৯তম অলিম্পকস ক্রীড়া সংস্থার কমিটি বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়।   ২০০৩ - ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেন সেদেশের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতের কাছে একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার হন।     জন্ম: ১৫৩৩ - সুইডেনের এরিক ওয়াসা ।   ১৬৮৪ - লুডভিন হলবেরগ, তিনি ছিলেন নরওয়েজিয়ান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।   ১৭৯৭ - ক্রিশ্চিয়ান যোহান হাইনরিশ হাইনে, তিনি ছিলেন জার্মান সাংবাদিক, কবি ও সমালোচক।   ১৯০৩ - সাহিত্যিক শিবরাম চক্রবর্তী ।   ১৯১১ - ট্রাইগভে হা্‌ভেল্ম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ ও গণিতবিদ।   ১৯২৩ - ফিলিপ ওয়ারেন অ্যান্ডারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।   ১৯৩৬ - প্রিন্স করিম আগা খান ।   ১৯৪৫ - হারমান কেইন, তিনি আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিক।   ১৯৬০ - ডাগুবাটি ভেঙ্কটেশ, তিনি ভারতীয় তেলুগু অভিনেতা।   ১৯৭৩ - এমরে আশিক, তিনি সাবেক তুর্কি ফুটবলার।   ১৯৮৪ - সান্তি কাজোরলা, তিনি স্প্যানিশ ফুটবলার।   ১৯৮৭ - নাজমুন মুনিরা ন্যান্সি, তিনি বাংলাদেশি সংগীতশিল্পী।   ১৯৮৯ - টেইলর অ্যালিসন সুইফট, তিনি আমেরিকান গায়ক-গীতিকার, রেকর্ড প্রযোজক ও অভিনেত্রী।     মৃত্যু   ১০৪৮ - আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, তিনি ছিলেন বিশ্বখ্যাত ফার্সি পণ্ডিত, আরবীয় শিক্ষাবিদ ও গবেষক।   ১২৫০ - রোমান সম্রাট দ্বিতীয় ফেডরিখ।   ১৪৬৬ - দোনাতেল্লো, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী ও ভাস্কর।   ১৫৫৭ - নিকোল ফন্টানা টারটাগ্লিয়া, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও প্রযুক্তিবিদ।   ১৫৬০ - পোপ দ্বিতীয় ক্যালিস্টাস।   ১৭৮৪ - ইংরেজ লেখক ও অভিধান প্রণেতা স্যামুয়েল জনসন।   ১৯৩০ - বিনয় বসু, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।   ১৯৩০ - ফ্রিটজ প্রেগ্ল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান বংশোদ্ভূত অস্ট্রিয়ান রসায়নবিদ ও চিকিৎসক।   ১৯৩৫ - ভিক্টর গ্রিগনারড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।   ১৯৫৫ - এগাস মনিয, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পর্তুগিজ সাইকোলজিস্ট ও নিউরো সার্জন।   ১৯৯২ - সঙ্গীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।   ১৯৯৬ - চীনের নাটকের প্রতিষ্ঠাতা চাও ইউ।   ২০১০ - রিচার্ড হোলব্রকে, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও কূটনীতিক ও জাতিসংঘের ২২ তম মার্কিন রাষ্ট্রদূত।   ২০১১ - কবীর চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক।   ২০১২ - নাতালিয়া কুস্টিন্সকায়া, তিনি ছিলেন রাশিয়ান অভিনেত্রী।   আরটিভি/কেএইচ
১৩ ডিসেম্বর : ইতিহাসের আজকের এই দিনে
১২ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়- ঘটনাবলি ০৬৩৯ - সাহাবি হযরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয়।   ১৮০৪ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।   ১৮৯৭ - ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।   ১৯০১ - ইতালির পদার্থবিদ এবং বেতার যন্ত্রের অগ্রদূত গুগলিয়েলমো মার্কনি আটলান্টিক মহাসাগরের এক কূল থেকে অপর কূলে প্রথম সফলভাবে বেতার বার্তা প্রেরণ করতে সক্ষম হয়েছিলেন।   ১৯০৪ - আলেম ও স্বাধীনতাকামীরা তেহরান ত্যাগ করে পবিত্র নগরী কোমে অভিবাসন শুরু করেছিলেন।   ১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়।   ১৯২৫ - ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়। ইরানের মজলিশ রেজা খানকে ইরানের নতুন শাহ মনোনীত করা হয়।   ১৯৪১ - যুক্তরাজ্য বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হাঙ্গেরি ও রোমানিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ভারত জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।   ১৯৫৮ - গায়না জাতিসংঘে যোগ দেয়।   ১৯৬৩ - কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।   ১৯৬৪ - কেনিয়ার স্বাধীনতার অগ্রাধিনায়ক জোমো কেনিয়াত্তা কেনিয়ার প্রথম প্রেসিডেন্ট হন।   ১৯৭১ - কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।   ১৯৭৯ - চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রায় ৭০০ লোকের প্রাণহানি ঘটে।   ১৯৮৫ - ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বেসামরিক ভাড়াটে বিমান কানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান।   ১৯৮৮ - অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন।   ১৯৮৯ - জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।   ১৯৯০ - দুর্নীতির অভিযোগে হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে প্রেপ্তার করা হয়।   ১৯৯১ - রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হয়।   ১৯৯২ - দু’দিন ব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়। ইন্দোনেশিয়ায় প্রচণ্ড ভূমিকম্পে ২ হাজার ৫০০ লোকের প্রাণহানি ঘটে।   ১৯৯৩ - অক্টোবরের বিপ্লবের পর প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।   ১৯৯৪ - চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।   ১৯৯৬ - শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হয়।   ১৯৯৭ - বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।   ২০১৩ -  দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা এক মিনিটে কার্যকর করা হয়।     জন্ম ১৭৩১ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক এবং কবি।   ১৮৬৬ - আলফ্রেড ওয়ের্নার, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক।   ১৮৮০ - আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।   ১৯০৫ - ইংরাজি সাহিত্যের ভারতীয় লেখক মুলকরাজ আনন্দ।   ১৯১০ - বিমল ঘোষ, খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক।    ১৯১৫ - মার্কিন গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার।   ১৯২৭ - ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস।   ১৯৩০ - মার্কিন সাংবাদিক বিল বুট্যাল।   ১৯৩৪ - আবদুল গাফফার চৌধুরী, সাংবাদিক।   ১৯৪০ - বাঙালি কবি পবিত্র মুখোপাধ্যায়।    ১৯৫০ - রজনীকান্ত, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।   ১৯৮০ - ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।   ১৯৮১ - যুবরাজ সিং, ভারতীয় ক্রিকেটার।   ১৯৮৪ - পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর।   ১৯৮৬ - ইংরেজ অভিনেতা টমাস ওয়ান্সেয়।   মৃত্যু   ১৬৮৫ - জন পেল, ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জোতির্বিদ।   ১৮৮৯ - ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং।   ১৯৫১ - মিলড্রেড বেইলি, মার্কিন গায়ক।   ১৯৫৪ - ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়।   ১৯৫৬ - খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।   ১৯৬৩ - জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু।   ১৯৬৫ - হেমেন্দ্রনাথ ঘোষ, ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।   ১৯৭১ - সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।   ১৯৭৮ - ইংরেজ অভিনেত্রী ও গায়ক ফায় কম্পটন।   ১৯৮৬ – রশিদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী।   ২০০১ - জাঁ রিচার্ড, ফরাসি অভিনেতা ও গায়ক।   ২০০৩ - আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।   ২০০৫ - সন্দীপন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক।   ২০১০- পিটার পাগেল, জার্মান ফুটবলার।   ২০১৩ - এজরা সেলার্স, মার্কিন মুষ্টিযোদ্ধা। আরটিভি/কেএইচ
১২ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
১১ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৮২৩- ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় নিজ ব্যয়ে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। ১৮৫১- স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ - নিউইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। ১৯৬৪- চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন। ১৯৭১- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: টাঙ্গাইল, নীলফামারীর ডিমলা ও দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়। জন্ম: ১৮৪৬- বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার। ১৮৬৮- বাঙালি অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু)। ১৯১১- নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক নাগিব মাহফুজ। ১৯২২- ট্রাজেডি কিং নামে সুপরিচিত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার। ১৯২৮- বাংলাদেশি চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান। মৃত্যু: ১৮৪০- জাপানের সম্রাট কোকাকুর। ১৯৮০ - সাংবাদিক জহুর হোসেন চৌধুরী। ২০০৬- বাঙালি কবি বিনয় মজুমদার। ২০১২- ভারতের বাঙালি সংগীতজ্ঞ ও কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর। দিবস: আন্তর্জাতিক পাহাড় দিবস। আরটিভি/কেএইচ
১১ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
৬ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
ঘটে যাওয়া আজকের এই দিনের ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু আমরা জানতে চাই। পাঠকের এ চাওয়া মাথায় রেখে নিয়মিত আয়োজন ‘ইতিহাসের আজকের এই দিনে’। আজ শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪। ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলী: ৭৩১ - সমরখন্দের তৃতীয় যুদ্ধ শুরু হয়। ১২৪০ - মোঙ্গল আক্রমণে রুশ সাম্রাজ্য থেকে কিয়েভ বিচ্ছিন্ন হয়। মঙ্গল নেতা বাটু খানের আওতায় আসে কিয়েভ। ১৪৯২ - প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিস্কার করেন। ১৫৩৪ - ইকুয়েডরের কুইটো শহর স্প্যানিশ ঔপনিবেশিক সেবাস্টিয়ান ডি বালকাজার দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৭৬৮ - বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়। ১৭৯০ - আমেরিকার কংগ্রেস স্থান পরিবর্তন করে নিউ ইর্য়ক থেকে ফিলাডেলফিয়াতে চলে আসে। ১৮৪৯ - আমেরিকার মৃত্যুদণ্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন। ১৮৫৭ - কানপুরের যুদ্ধে স্যার কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়। ১৮৬৫ - যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়। ১৮৭৭ - পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়। ১৮৭৭ - বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন। ১৮৮৪ - ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়। ১৮৯৭ - লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়। ১৯১৬ - সেন্ট্রাল পাওয়ার বুখারেস্ট দখল করে। ১৯১৭ - ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে । ১৯১৭ - কানাডার এক যুদ্ধোপকরণ ঘাঁটিতে হ্যালিফ্যাক্স বিষ্ফোরণের ফলে ১৯০০’র বেশি মানুষ নিহত। ১৯২১- ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতিনিধিদের মাঝে আংলো-আইরিশ চুক্তি হয়। ১৯২২ - স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত। ১৯৪১ - ব্রিটেন ফিনল্যান্ড, রোমানিয়া আর হাংগেরির বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করে। ১৯৫৭ - পৃথিবীর প্রথম উপগ্রহ স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৯৫৮ - বিশ্বের সর্ববৃহৎ ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ টানেল তৈরির কাজ শুরু হয়। ১৯৬৫ - পাকিস্থানের ইসলামি দার্শনিকরা প্রাইমারি থেকে স্নাতক পর্যন্ত ইসলামিক স্টাডিস বিষয়টি বাধ্যতামূলক করতে বলে। ১৯৬৬ - প্রথম এশিয়ার নবোদিত শক্তি গেমস কাম্পুচিয়ার রাজধানী নমপেনে সমাপ্ত হয়। ১৯৭১ - দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল। এছাড়া মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, সুনামগঞ্জ, যশোরের চৌগাছা, দিনাজপুরের বোচাগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, মৌলভীবাজারের কুলাউড়া, ও নেত্রকোনার দুর্গাপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। ১৯৭১ - স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভুটান ও ভারত সরকার স্বীকৃতি প্রদান করে। ১৯৮৪ - চীনের সংবাদ সমিতির যুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ - পূর্ব জার্মানিতে সমাজতন্ত্রের অবসানের পর প্রথম অকমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা। মানফ্রেড গেরল্যাচ রাষ্ট্রপ্রধান নিযুক্ত। ১৯৯০ - বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার পদত্যাগের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং জাতীয় সংসদ বাতিল হয়। ১৯৯২ - কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ দ্রুত বেগে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদের দিকে ছুটে যায় এবং তা ভেঙে দেয়। এই নিয়ে যে দাঙ্গা বাধে তাতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয় । ১৯৯৪ - ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে দু’দেশের রাজধানীতে যার যার লিয়াজোঁ কার্যালয়ের স্থাপন নিয়ে বৈঠক হয়। ১৯৯৮ - সন্ধ্যায় ত্রয়োদশ এশীয় গেমস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়। ২০০৪ - সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনে সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত হয়। জন্ম: ০৮৪৬ - হাসান আল-আসকারি, তিনি ছিলেন সৌদি আরবের ইমাম। ১৪৭৮ - বাল্ডাসারে কাস্তিগ্লিওনে, তিনি ছিলেন ইতালিয়ান কূটনীতিক ও লেখক। ১৭৩২ - ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ১৮২৩ - জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত, অনুবাদক ও ৫১ খণ্ডে পবিত্র গ্রন্থ সংকলক। ১৮৫৩ - গবেষক, সাহিত্যিক ও পান্ডুলিপি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রী । ১৮৯৮ - গুনার ম্যরডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। ১৯০১ - ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম। ১৯১১ - বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্ত। ১৯১৭ - ডব্লিউ এ এস ওডারল্যান্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা। ১৯২০ - জর্জ পোর্টার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক। ১৯২৮ - ভারততত্ত্বের গবেষক অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায়। ১৯৪২ - পিটার হ্যান্ডকে, তিনি ছিলেন অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার। ১৯৫৬ - তারেক মাসুদ, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার। ১৯৬৭ - জুড আপাটও, তিনি ছিলেন আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৭৬ - মার্কিন অভিনেত্রী কলিন হাস্কেল। ১৯৭৭ - অ্যান্ড্রু ফ্রেদি ফ্লিনটফ, তিনি ছিলেন সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। ১৯৮৮ - নিলস পিটারসেন, তিনি জার্মান ফুটবল খেলোয়াড়। ১৯৯০ - টামিরা পাসযেক, তিনি অস্ট্রিয়ান টেনিস খেলোয়াড়। মৃত্যু: ০৬৭২ - মুহাম্মদ আল-নফস আল-যাকিয়া, তিনি ছিলেন আরব বিদ্রোহী নেতা। ১৭১৮ - নিকোলাস রওে, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার। ১৮৮৯ - জেফারসন ডেভিস, তিনি ছিলেন আমেরিকান সাধারণ এবং রাজনীতিবিদ, আমেরিকা কনফেডারেট যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ১৮৯২ - জার্মান উদ্ভাবক আর্নস্ট ভেরমার সিমেন্স। ১৯২২ - মরমী সাধক হাসন রাজা। ১৯৫৬ - ভীমরাও রামজি আম্বেডকর, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ ও ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ১৯৯১ - রিচার্ড স্টোন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ। ১৯৯৩ - ডন আমেচা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ২০০০ - আজিজ মিয়া, পাকিস্তানি কাওয়ালি গায়ক ও কবি। ২০০৫ - ডেভান নাইর, মালয়েশিয়ার বংশোদ্ভূত সিঙ্গাপুরের রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট। দিবস: আজ গণতন্ত্র মুক্তি দিবস আরটিভি/কেএইচ
৬ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
আরও পড়ুন
৩০ ডিসেম্বর: ইতিহাসে আজকের এই দিনে
২৮ ডিসেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
সূর্যের কাছাকাছি পৌঁছে ইতিহাস সৃষ্টি নাসার 
২৭ ডিসেম্বর : ইতিহাসের আজকের এই দিনে