ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাস গড়তে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
সৌজন্য ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিবেশবান্ধব ও জ্বালানিতে আত্মনির্ভরশীল ('Energy-Self-Reliant & Green Campus') হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের এই প্রস্তাব নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই স্মারকলিপিটি জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ডাকসু ২০২৫-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন প্রায় ৮.৫ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক হলগুলোর ছাদ ব্যবহার করে একটি সমন্বিত "Dhaka University Rooftop Solar & Green Energy Project" গ্রহণ করা সম্ভব।

স্মারকলিপিতে প্রস্তাব করা হয়, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাঠামোগত সক্ষমতা ও সম্ভাব্য ধারণক্ষমতা নিরূপণ করে একটি 'Solar Master Plan' প্রণয়ন করা যেতে পারে। প্রাথমিকভাবে অধিক বিদ্যুৎ ব্যবহৃত হয় এমন কয়েকটি ভবনে টেস্ট রান হিসেবে পাইলট প্রকল্প চালুর পর সফলতার ভিত্তিতে পুরো ক্যাম্পাসে তা সম্প্রসারণের কথা বলা হয়েছে। একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যোগ করার প্রস্তাব দেওয়া হয়, যাতে বিশ্ববিদ্যালয়টি একটি 'Net Energy Contributor' হিসেবে ভূমিকা রাখতে পারে। এছাড়া পুরো সৌরবিদ্যুৎ প্রকল্পটিকে একটি 'Living Laboratory' হিসেবে ব্যবহার করে বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞানের মতো সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, সরকারি বরাদ্দ, গ্রিন ফাইন্যান্সিং, সিএসআর (CSR) বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন করা যেতে পারে, যা দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান উৎপাদন করবে না—পরিচ্ছন্ন বিদ্যুৎও উৎপাদন করবে।

উপাচার্য এই পরিবেশবান্ধব ও যুগোপযোগী উদ্যোগে নীতিগত অনুমোদন প্রদান করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ , মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহবায়ক মো. জাহিদুল ইসলাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল আহবায়ক হাসিবুর রহমান আসিফ, ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদল আহ্বায়ক মালিহা বিনতে অবন্তী খান, স্যার এ এফ রহমান হল ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মুন্না, সহক্রীড়া সম্পাদক সাদমান সাকিব বিশ্বাস মাহির, ফজলুল হক মুসলিম হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক রাজা আমিনুল হক অভি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি কলেজের পাঠদানের রুটিন চেয়ে অধ্যক্ষদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন।
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
এইচএসসি-সমমানের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এইচএসসি-সমমানের ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই তুলে দিতে চায় বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এজন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে