ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিআর) সদস্যদের প্রাথমিক আলোচনা। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার হাব’। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিআর) সদস্যদের প্রাথমিক আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক পরামর্শ, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করার লক্ষ্যে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিআর)-এর আওতায় এ উদ্যোগের প্রস্তাব করা হয়। এতে আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। ব্র্যাকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার আলিউল আজিম উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রস্তাবিত ‘ক্যারিয়ার হাব’টি শিক্ষার্থীদের জন্য একটি ওয়ান-স্টপ ক্যারিয়ার সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যক্তিত্ব ও দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি ও কভার লেটার তৈরির প্রশিক্ষণ, চাকরির আবেদন ও সাক্ষাৎকারের প্রস্তুতি, ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা-সংক্রান্ত পরামর্শ এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে নো ইওর এমপ্লয়ার (কেওয়াইই) সেশন, ক্যারিয়ার এক্সপো, নিয়োগসংক্রান্ত কার্যক্রম, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং মক ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও এ উদ্যোগের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক সেন্টারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ এবং সদস্য-সচিব হিসেবে কাজ করছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা 
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ক্যারিগারি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসআর    
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
আরও পড়ুন
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইবির সমাবর্তনে অংশ নেবে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও, আবেদন শুরু ১০ নভেম্বর 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা