ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

অনলাইন ও মোবাইলে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:২০ এএম

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। সকাল ১১টায় দেশের সব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ফলাফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনে প্রতিষ্ঠানের ফলাফলের শিট বা রেজাল্ট শিট ডাউনলোডের সুযোগ থাকবে।

মাদরাসাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফলের শিট সংগ্রহ করতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘অনলাইন সেবা-১’ কর্নার থেকে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে।

এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট ডাউনলোড করা যাবে। এ পদ্ধতিতে জেলাভিত্তিক কেন্দ্রের অধীন মাদরাসাগুলোর ফলাফল সংগ্রহ করা সম্ভব।

পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো-

১. https://eduboardresults.gov.bd

২. https://educationboardresults.gov.bd

এ ছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

ইন্টারনেট সংযোগ না থাকলেও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আলিম পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত ফরম্যাটে বার্তা লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এসএমএসের ফরম্যাট হবে-

HSC Mad Roll Number 2026

অর্থাৎ প্রথমে HSC, এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখতে হবে।

উদাহরণ হিসেবে, কোনো পরীক্ষার্থীর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর ‘Mad’ এবং রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি লিখতে হবে-

HSC Mad 123456 2026

এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

শিক্ষার্থীদের ফলাফল জানতে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার অথবা এসএমএস পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
গত এক দশকে আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ সময়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। 
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
যশোরে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
যশোরে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন
এইচএসসিতে যে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ জন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ নিয়েও ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
এইচএসসিতে যে দুই বিষয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ জন