ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন।

গত ৮ নভেম্বর থেকে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

উচ্চমাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রয়োজন।

স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।

আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ নভেম্বর।

বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনাসহ বিস্তারিত তথ্য সোনালী ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্যদিয়ে সম্পূরক এই পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা 
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
আরও পড়ুন
প্রবাসীদের ছেলে-মেয়েকে শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর
প্রবাসীদের ছেলে-মেয়েকে শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত