
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘New Student Registration’ অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে সঠিক শিক্ষাবর্ষ (Session) নির্বাচন করতে হবে এবং ‘Find My Record’ অপশনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে প্রদর্শিত তথ্য যাচাই করে নতুন পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড নির্ধারণ করে ‘Submit’ করতে হবে। সাবমিট করার পর শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানায় একটি ওটিপি (One-Time Password) পাঠানো হবে। প্রাপ্ত ওটিপি যথাযথভাবে প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করলেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে।
এ ছাড়া নিবন্ধন প্রক্রিয়া সহজে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফেসবুক ও ইউটিউবে ভিডিও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
নিবন্ধনসংক্রান্ত যেকোনো প্রয়োজনে শিক্ষার্থীরা [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
আরটিভি/এসএস


