
‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’ আয়োজনের ১৯ তম আসরে সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) ক্যাটাগরিতে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত হলেন সঙ্গীতশিল্পী সাব্বির নাসির।
করোনার ফলে শনিবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে সিজেএফবির পুরস্কার প্রদানের আয়োজনটি। নাম ঘোষণার সময় ছিলেন স্বনামধন্য সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
‘হর্ষ’ গানটি সবার মন জয় করে পুরস্কার জিতে নিয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির। গানটি লিখেছেন রাজিব হাসান। গানটির পিয়ানো ট্র্যাক রোমেল আলীর। সুর-সঙ্গীতায়োজন করেছেন মুনতাসীর তুষার।
এ ব্যাপারে সাব্বির নাসির বলেন, ‘সঙ্গীত একটি সাধনার বিষয়। গান নিয়ে চর্চা চালিয়ে যেতে চাই। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করেছে। আগামীতে শ্রোতাদের শ্রুতিমধুর গান উপহার দেয়ার চেষ্টা করবো। সবাইকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, ‘হর্ষ’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
এম




