
প্লেব্যাক সম্রাট খ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর সদ্য প্রয়াত হয়েছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জীবন প্রদীপ নিভে যায় তার।
কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুর পর তার স্মরণে অনেকেই গান করেছেন। এবার এন্ড্রু কিশোরকে নিয়ে গাইলেন জনপ্রিয় গায়ক মনির খান।
‘এন্ড্রু কিশোর মানে বাংলাদেশ’ এই শিরোনামে গানটি গেয়েছেন শিল্পী। গেল মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি।
গায়ক মনির খান বলেন, এন্ড্রু কিশোরকে নিয়ে আমার অনেক স্মৃতি। দাদা নেই ভাবলেই বুকের ভেতর কেমন যেন করে উঠে। তার সঙ্গে আমি প্রচুর সময় কাটিয়েছি। তার স্নেহ, আদর, ভালোবাসা পেয়েছি। এন্ড্রুদার প্রতি আমার ভালোবাসার অনুভূতি প্রকাশেই এই গান।
গানটির কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার।
এম




