
তুমি মেঘ তাই, আমি বৃষ্টি চাই/ হলে তীব্র রোদ, আমি পুড়তে চাই/ যেভাবেই আসো জীবনে, স্বাগত জানাই- শাখাওয়াত হোসেন মারুফের লেখা এমনই গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ইউসুফ।
সম্প্রতি 'তুমি মেঘ তাই' শিরোনামে একটি রোমান্টিক গান প্রকাশিত হয়েছে 'ওয়াই বিটস' ইউটিউব চ্যানেলে।
গানটির মিউজিক করেছেন ইউসুফ নিজেই। গানটির শব্দ মিশ্রণ করেছেন খন্দকার গালিব। গানটির মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। মডেল হিসেবে আছেন নাহিদা আফরোজ সুমি ও ইউসুফ। চিত্রগ্রহণ করেছেন সানি খান। ঢাকাতেই ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি ।
উল্লেখ্য, এর আগে ও ইউসুফের জন্য 'অলস সময়' শীর্ষক আরেকটি গান নির্মাণ করে ছিলেন মারুফ।
জিএ




