ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বাঙালি বেশি আনন্দ পায় কান্না করে: প্রাণ রায় 

গাজী আনিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২০, ০৩:১৯ পিএম
আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৯:৩৯ পিএম
অভিনেতা প্রাণ রায়

অভিনেতা প্রাণ রায়। অভিনয় জগতের এক অনন্য নাম। রোমান্টিক, ট্রাজেডি, কমেডি সব ধরণের নাটক কিংবা চলচ্চিত্রে তার অভিনয় হয় প্রশংসনীয়। প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘদিন নীরব ছিল লাইট-ক্যামেরা- অ্যাকশন দৃশ্য। তখন গৃহবন্দী থেকে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা কার্যক্রমে অংশ নিয়েছেন প্রাণ রায়। আবারও পুরোদমে চালু হয়েছে শুটিং কার্যক্রম। অভিনয়শিল্পীরা ফিরেছেন চিরচেনা সেই কর্মস্থলে। অভিনেতা প্রাণ রায়ও ব্যস্ত আছেন ক্যামেরার সামনে। সামসময়িক বিভিন্ন বিষয় নিয়ে আরটিভি নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

কেমন আছেন, করোনায় মধ্যে কীভাবে কাজ চলছে-

ভালো আছি। করোনায় সময়ে অনেক দিন ঘরে ছিলাম। সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক কাজ করার চেষ্টা করেছি। যেহেতু অভিনয়টা একটা পেশা। আর কতদিন ঘরে থাকা যায়। এক সময় কাজে নামতে হয়েছে। তবে এখনো সচেতনতার সঙ্গে চলার চেষ্টা করছি। বাসায় যেয়ে কস্টিউমগুলো আলাদা রাখার চেষ্টা করি। অন্য কস্টিউমের সঙ্গে যেন মিলে না যায় সেটা খেয়াল রাখতে হচ্ছে। হাত ধোয়া, খাবারের দিকে নজর দেয়া। ইউনিটেও অনেক সচেতনতা আসছে। কেউ এখন নরমাল চা দেন না, লাল চা দিলে তার সঙ্গে মশলা, লেবু মিশিয়ে দেন। ইউনিটের প্রত্যেক মেম্বার চেষ্টা করছেন যতটুকু মেনে চলা যায়। তারপরেও মনোবলটা ওষুধ হিসেবে নিয়েছি।

ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে অনেকগুলো কাজ করছেন। আরটিভির দীর্ঘ ধারাবাহিকেও কাজ শুরু করেছেন।

হ্যাঁ। বেশ কিছু কাজে যুক্ত হয়েছি। আর আরটিভির ধারাবাহিক নাটকের নাম ‘গোলমাল’। শুনেই বোঝা যায় স্বাভাবিক কোনো নাটক না। তিন ফ্যামিলির গোলমাল লেগেই আছে। এক ধরণের মজা তো আছেই। এই নাটকে আমার চরিত্রের নাম জালাল। এই চরিত্রটি একজন ঘর জামাইয়ের চরিত্র। একটি পরিবারে ঘর জামাই থাকাটা বড় মুশকিল। কষ্ট করে এই পর্যায়ে থাকতে হয়। পরিবার যখন ইচ্ছে তখন বের করে দিতে পারে। তবে আমি শাশুড়ির প্রিয় পাত্র যদিও বউয়ের অতটা প্রিয় না। চরিত্রের মধ্যে এক ধরণের ভাঙা, গড়া আছে। অন্যান্য ধারাবাহিক থেকে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প, আশা করি দর্শক মজা পাবেন।

শোনা যায় অনেক অভিনয়শিল্পী কাজ পাচ্ছেন না-

মিডিয়ার প্রতি সবার একটা কমপ্লেইন আছে। কিছু আর্টিস্টদের ওপর ভিত্তি করে নাটকগুলো চালানো হয়। চ্যানেলগুলোকে এক ধরণের দোষারোপ করা হয় যে অনেকেই সুযোগ পাচ্ছেন না। তবে দীর্ঘ ধারাবাহিক তৈরি হলে এই সুযোগ হবে বলে মনে করি।

বর্তমান নাটকের অবস্থা নিয়ে বলুন...

আমরা অনেকে ক্ষেত্রে টাকার কারণে অভিনয় করছি, নাটক করছি। সেটা শুধু আমার ক্ষেত্রে না- পরিচালক, রাইটার, আর্টিস্ট সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমাদের এই নাটকের শুরু তো এক ধরণের ভালোবাসা থেকে শুরু। চাইলে ব্যবসা কিংবা চাকরি করতে পারতাম, তা তো করছি না। আমরা একটা শিল্পের সঙ্গে যুক্ত আছি। এখানে সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই যায়। সব সময় সেটা পালন করা হয়ে উঠছে না।

এখনকার নাটকগুলো কি একই ধাঁচের?

আস্তে আস্তে কমেডি নাটক বেশি বেশি হচ্ছে। এতে মানুষের আগ্রহও তৈরি হচ্ছে। এটা হতেই পারে কিন্তু এমন কিছু করা উচিৎ না যাতে সমাজের উপকার না হয়ে ক্ষতি হয়। দর্শকের রুচি নষ্ট হয় এমন কিছু করা উচিৎ না। তবে এই ধরণের নাটকের পরিমাণ বাড়ছে।

এখন তো ইউটিউবের জন্যে অনেক নাটক তৈরি হচ্ছে।

ইউটিউব আর টিভি দুইটা আলাদা মাধ্যম। কিন্তু কোথায় জানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। টিভি মাধ্যম আর ইউটিউব মাধ্যমকে এক করে দেখাটা বোধ হয় ঠিক না। ভিউয়ের ওপর নির্ভর করে আসলে নাটক চলতে পারে না। ইউটিউবের দর্শক এক রকমের আর টিভির দর্শক আরেক রকমের। ভিন্নতা আছে। সবাই কিন্তু ইউটিউব দেখেন না। ইউটিউবের ছাড়াও টিভির দর্শক আছেন, যাদের আমরা মাথা থেকে ফেলে দিই। আমাদের পরিবারের অনেক প্রবীণ আছেন- আমাদের মা খালা তারা হয়তো ইউটিউব দেখেন না। তাদের ভিউ কিন্তু কাউন্ট হচ্ছে না। আমরা ভিউয়ের জন্য এক ধরণের কনটেন্ট তৈরি করছি। এটা নেগেটিভ তা বলছি না। সবার জন্য কনটেন্ট তৈরি করতে হবে। যাদের ভিউ গুনতে পারছি না তাদের নিয়েও ভাবতে হবে।

কোন ধরণের অভিনয় মানুষ মনে রাখেন?
আমাদের বাঙালি সবচেয়ে বেশি আনন্দ পায় কান্না করে। বেশি বিনোদন পায় কান্না করে। যেই মুভি দেখে দর্শক কাঁদতে কাঁদতে বের হয়, সেটা দেখার জন্য ওই দর্শক আরও দুজনকে বলেন। কখনো কখনো তিনি ওই মুভিটা আবারও দেখতে যান। এর অর্থ হলো সিরিয়াস গল্পেরও দরকার আছে।

করোনা নবীন অভিনয়শিল্পীদের জন্যও হুমকি, তাদের উদ্দেশে বলুন…

যারা অভিনয় জগতে আসতে চাচ্ছেন, শুধু শুধু ঘরে বসে থাকলে চলবে না; পাশাপাশি চর্চাটা ধরে রাখতে হবে। একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। ভোকাল প্র্যাকটিস ও ব্যায়াম করতে হবে। সারা রাত মোবাইল টিপলাম, দেরিতে ঘুমিয়ে দুপুর ১২টায় জাগলাম, এভাবে চললে হবে না। সকালে জাগলে অনেক সুন্দর ও স্বচ্ছ ভাবনা আসে। যা কাজে লাগানো যায়।

জিএ/এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
শিগগিরই অভিনয়ে ফিরছেন সাম্প্রতিক আলোচিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নানা আলোচনা-সমালোচনার পর নতুন বছরেই পর্দায় ফিরতে যাচ্ছেন এই নায়িকা। তার অভিনয়ে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বন্ধু ও পরিচালক রুমি জাফেরি। রুমি জাফেরি জানিয়েছেন, অতীতের সময় যেমনই হোক না কেন নতুন বছরই অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি ওর সাথে দেখা করেছি আমি। তবে সে এখন বেশ চুপচাপ। খুব বেশি কথা বলেনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় অনেক ঝড় বয়েছে রিয়ার ওপর। আশা করছি শিগগিরিই স্বাভাবিক হবে রিয়া। তিনি আরও বলেন, চলতি বছরটা সবার কাছে একটা দুঃসময়ের মতো। রিয়ার কাছেও এমনটা ছিল। নীতিগতভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে। আশা করছি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম প্রকাশ্যে আসে। পরে ০৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় প্রায় একমাসের মতো মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থেকে ০৪ অক্টোবর জামিনে মুক্তি পান সুশান্ত সিংয়ের সাবেক প্রেমিকা রিয়া। এসআর/ এমকে
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা  পড়েছে। একই সঙ্গে তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ারও যেন উৎসব হয়েছে। চিত্রনাট্য জমা দেওয়ার সবশেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা যায়, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু। তবে চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনো জুরি বোর্ড গঠিত হয়নি। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। চলতি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি চলচ্চিত্র অনুদান দেওয়া হবে। এম
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
ডেডলাইন মিউজিক কোম্পানী কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানী থেকে নিয়মিত সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগ মানে ১৮ বছরে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে। এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। তবে নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশিয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্ম-এ কাজ করবে। এমনকি দেশিয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে।  আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস। এম
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমান খান। বলিউডের সুপারস্টার তিনি। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। কদিন আগেই নিজের ৫৫তম পালন করলেন এই মহাতারকা। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে।  কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে  জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন। আর ওই বাড়িতে নিভৃতিতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে। আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন?  পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের।  ভাইজানের জন্মদিনে কেন্ড্রা  শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে। এদিকে ওই পোস্টের পর থেকে নেটিজিনদের একাংশ  হাসি-তামাশায় মেতে উঠেন। সালমান এখনো বিয়ে করেননি। আরও পড়ুন... একাকীত্বে ভুগছেন শ্রাবন্তীর স্বামী! অ্যাকশন অবতারে সানি লিওন হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও) আমি যাই করি মানুষের সহ্য হয় না: হিরো আলম (ভিডিও) কেউ মন্তব্য করেছেন, ভাই মনে হচ্ছে এ তারকা আপনার প্রেমে পড়ে গেছে। অতীতে অবশ্য শাহরুখ খানকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্ড্রা। এম
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
আরও পড়ুন
বন্ধুত্ব, সম্পর্ক নিয়ে মুখ খুললেন সালমান
যৌনতার চেয়েও বেশি পছন্দ পিৎজা, বললেন কিয়ারা
আর হারাবো না: আঁচল আঁখি (ভিডিও)
ইউটিউব ভিউ দিয়ে গান বাঁচে না: বেলাল খান(ভিডিও)