
বাংলাদেশে সুরকারদের অধিকার ও আর্থ-সামাজিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে কাজ করার উদ্দেশ্যে নব গঠিত সংগঠন মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ (এমসিএসবি) এর আমন্ত্রনে দেশের ৪০ এর অধিক প্রবীন ও তরুণ সুরকার-সংগীত পরিচালক গেল ৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় এক অনলাইন বৈঠকে মিলিত হন ।
সভায় সভাপতিত্ব করেন এমসিএসবি এর এগারো সদস্য বিশিষ্ট অস্থায়ী কমিটির সভাপতি নকীব খান ও সভা সঞ্চালনা করেন মহাসচিব ফরিদ আহমেদ। তিনি সভায় সবার কাছে সোসাইটির উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ও সুরকারদের আর্থ-সামাজিক কল্যানে সুরকারদের একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।
এরকম একটি সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত সুরকার আজাদ রহমানকে স্মরন করে সভা শুরু হয় ও তিনিসহ সদ্য প্রয়াত সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোরের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় । সভায় সংগঠনের সাফল্য কামনা করে বক্তব্য রেখেছেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সিনিয়র সুরকার শেখ সাদী খান ও মো. শাহনেওয়াজ । উপদেষ্টা মন্ডলীর অপর দুই সদস্য সিনিয়র সুরকার আলী হোসেন ও আলম খান ব্যক্তিগত কারনে যোগ দিতে না পারলেও তাদের শুভেচ্ছা জানিয়েছেন ।
এমসিএসবি এর অস্থায়ী কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন সুরকার-সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, কাজী হাবলু, প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, হাসান মতিউর রহমান, জে কে মজলিশ সহ আরও অনেকে।
এম




