
দেশের সিনেমা ইতিহাসে সর্বকালের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। রোববার (৬ সেপ্টেম্বর) তার মৃত্যুর ২৪ বছর পূর্ণ হচ্ছে।
সিআইডি কিংবা পিবিআইয়ের প্রতিবেদনে বারবার বলা হয়েছে ‘পারিবারিক কলহের’ জেড়ে আত্মহত্যা করেছেন সালমান। কিন্তু তার ভক্তরা বহুবার এসকল তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। বছরের পর বছর ধরে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়ে আসছেন তারা।
এতদিন শত শত মানুষ মানববন্ধন করলেও এবার দাঁড়িয়ে গেছেন একজন, মাসুদ রানা নকীব একাই মানববন্ধন করলেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যানার, পেস্টুন হাতে করে একা দাঁড়িয়েছিলেন নকীব। প্রেস ক্লাবের দেওয়ালে ঝুলানো ব্যানারে লেখা ছিল, সুষ্ঠ ও নিরপেক্ষ পুনঃতদন্ত সাপেক্ষে চিত্রনায়ক সালমান শাহ’র রহস্যজনক অকাল মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।
নকীবের হাতে থাকা ফেস্টুনে লেখা, ‘সালমান হত্যার বিচার চাই’।
অভিযোগ করে এই সালমান ভক্ত গণমাধ্যমে বলেন, তদন্তকারী প্রতিষ্ঠানগুলো বারবার সালমানের পারিবারিক কলহের ব্যাপারে কথা বলছে। শাবনূরের সঙ্গে প্রেমের কথা বলছে, যদিও সালমান তাকে বোনের চোখে দেখতো। কয়েকবার সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাকে, হত্যাচেষ্টা হয়েছে। মৃত্যুর আগে ২২ আগস্ট (১৯৯৬) শ্বশুরবাড়ি এলাকায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন। ১৯৯৫ সালের ২৯ জুলাই ঢাকার তেজতুরি বাজার এলাকায় নাটকের শুটিং করার সময় তাকে আক্রমণ করা হয়। একরাতে সালমানকে ধানমন্ডি ঈদগাহ মাঠে ডেকে নিয়ে চুরিকাঘাতের চেষ্টা করা হয়। সে ঘটনায় তার হাতের তালু কেটে গিয়েছিলো। এসকল বিষয় ওইসময়ের পত্র-পত্রিকায় এসেছে। বিষয়গুলো একবারও তদন্তকারীরা আমলে নেননি।
এছাড়া তাকে শিল্পী সমিতি থেকে নিষিদ্ধের ঘটনায় কাজ করতে না পারায় তার শিডিউল জটিলতা তৈরি হয়, যা নিয়েও তাকে হয়রানি করা হয়।
এম




