
মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই অভনেতার।
এদিকে বুধবার (৪ নভেম্বর) থেকে খানিকটা উন্নতি হয়েছে তার শারীরিক অবস্থার। এরপর আইসিইউ থেকে কেবিনে নেয়া হয় তাকে। তবে দুশ্চিন্তা এখনো কাটেনি।
অপূর্বের জ্বর এখনো কমছে না। অপূর্ব’র পরিবার সুত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে অপূর্ব’র জন্য এ পজিটিভ প্লাজম প্রয়োজন।
এদিকে নাট্যনির্মাতা শিহাব শাহীন ফেসবুকে প্লাজমার জন্য অনুরোধ করে বলেছেন, করোনাজয়ী কেউ থাকলে যেন অপূর্ব’র জন্য এগিয়ে আসেন। সেখানে তিনি জরুরি যোগাযোগ করতে 01707991331/01730611351 নম্বরগুলোও শেয়ার করেছেন। আরও অনেকেই ফেসবুকে অপূর্ব’র জন্য প্লাজমা্ চেয়ে অনুরোধ করেছেন।
আরও পড়ুনঃ
অপূর্বর জন্য প্লাজমা পাওয়া গেছে
জানা গেছে, তবে এখন পর্যন্ত প্লাজমা পাওয়া যায়নি।
এম




