
কেন্দ্রীয় চরিত্রটি একজন ছবির মানুষের। যিনি কিনা একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী বীর মুক্তিযোদ্ধা। পেশায় ছিলেন কলেজের অধ্যাপক। স্বাধীনতা যুদ্ধের সময় চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে অংগ্রহণ করেন। এসময় তার পরিচয় হয় এক ছাত্রের সঙ্গে, যে স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে।
আমাদের মুক্তিযুদ্ধের সময়টা ভারতের রাজনৈতিক অঙ্গনের জন্যও খুবই গুরুত্বপূর্ণ সময়। তখন নকশাল আন্দোলন চলছে। চারুচন্দ্র মজুমদার সে আন্দোলনের প্রাণপুরুষ। তার প্রভাব পড়েছিলো আমাদের মুক্তিযুদ্ধের উপর।
ভারতে গিয়ে আমরা প্রশিক্ষণ নেবো না, মুক্তিযোদ্ধাদের একাংশ এমনটাই মনে করতেন। আমরা নিজেরা যা পারি করবো। অন্য অংশ ছিল স্বাভাবিক রাজনৈতিক ধারায়। এই দুটো ধারার মুক্তিযোদ্ধাদের মিলিয়ে দিতে গিয়ে নিহত হয় ছবির মানুষটি। সেই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘ছবির মানুষ’।
এই নাটকটি রচনা করেছেন মোবারক হোসেন এবং পরিচালনা করেছেন আশরাফী মিঠু। এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, আয়শা নাফিসা ও কানিজ সুবর্ণা। আসছে ১৬ ডিসেম্বর নাগরিক টিভির পর্দায় দেখা যাবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘ছবির মানুষ’।
এম




