
ছোট পর্দার সুপারস্টার মেহজাবিন চৌধুরী। নিজের অভিনয় গুণে অনন্য একটা অবস্থান তৈরি করেছেন ভক্তদের মাঝে। চরিত্রের প্রয়োজনে কতভাবেই পর্দায় দেখা যায় তাকে।
এবার ফেসবুকে পান-সুপারি ক্যাপশনে একটি ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিলেন তিনি। সোমবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে শেয়ার করা ছবিতে সিগারেট বিক্রেতা হিসেবে দেখা গেছে তাকে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে গুনছেন টাকা। ক্যাপশনে লিখেছেন, ‘পান সুপারি’।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ভক্তরা প্রশংসায় পঞ্চমুখ। ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে মেহজাবিনকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন তাহসান।
এদিকে ‘শিফট’ এবং ‘তৃতীয়জন’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন এই অভিনেত্রী।
এম




