
কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। মা হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবারও কাজ শুরু করেছেন। কখনো রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন কোয়েল, আবার কখনো নতুন ছবির।
রঞ্জিত মল্লিক কন্যা হওয়ার পর থেকে ব্যস্ত হয়ে পড়েছেন। এসবের মাঝেই পুরোনো ভিডিও শেয়ার করলেন কোয়েল। যেখানে কোয়েলের গায়ে হলুদের ভিডিও দেখা যায়।
মা হওয়ার পর কোভিডে আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক। তিনি ছাড়াও প্রযোজক স্বামী নিসপাল সিং রানেও আক্রান্ত হন করোনায়। কোভিডে আক্রান্ত হওয়ার পরপরই কোয়েল শ্বশুরবাড়িতে চলে যান।
রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিকও কোভিডে আক্রান্ত হওয়ায়, ছেলে কবীরের দেখাশোনা করেন অভিনেত্রীর শাশুড়ি। সেই কারণেই নিসপালের সঙ্গে ওই সময় কোয়েল শ্বশুরবাড়িতে চলে যান।
কোয়েল মল্লিক সোশ্যাল মিডিয়াতে বেশ সরব। তার সব আপডেট ভক্তদের মাঝে শেয়ার করে থাকেন।
এম




