
বাংলাদেশ চিত্রনায়িকা পরীমনি আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকা জায়গা করে নিয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) এশিয়ার ১০০ জন ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। সেখানে জায়গা পেয়েছেন পরীমনিও।
ফোর্বসে পরীর নামের পাশে তার সম্পর্কে লেখা হয়, পরীমনির ফেসবুকে প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। তিনি ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালের সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর (সমালোচক) পুরস্কার পান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু ছবিতে কাজ করছেন তিনি।
বলিউডের তারকাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাট, জ্যাকুলিন, আনুশকাসহ অনেকে।
দক্ষিণ কোরিয়ার ব্যান্ড 'ব্ল্যাকপিঙ্ক' প্রথম স্থানে রয়েছে। এরপরের অবস্থান চাইনিজ গায়ক ও অভিনেতা জ্যাকসন ইয়ের। তৃতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের অভিনেত্রী দাভিকা হর্নে এবং চতুর্থ অবস্থানে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
এম




