
সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর মানবিকতায় অনেকের থেকে এগিয়ে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। উজ্জ্বলতায় ভক্তদের কাছে এখনও কিশোরী অভিনেত্রী হিসেবে পরিচিত।
জন্ম ১৯৮১ সালের ১১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে তার পদার্পণ।
এরপর পর্যায়ক্রমে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, হৃদয়ের কথা, ধোঁকা, শিকারী, স্বামী স্ত্রীর যুদ্ধ, মেঘের পরে মেঘ, টাকা, শাস্তি, মনের সাথে যুদ্ধ, আকাশ ছোঁয়া ভালোবাসা, পরাণ যায় জ্বলিয়া রে, মায়ের জন্য পাগল, ওরা আমাকে ভাল হতে দিল না’সহ উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সরব পূর্ণিমা। টিকটকে ভিডিও বানিয়ে তাক লাগিয়েছেন ভক্তদের। ফেসবুকেও নিয়মিত ছবি পোস্ট করেন। আর ইনস্টাগ্রামেও রয়েছে তার ২১ লাখের বেশি ফলোয়ার। পূর্ণিমা যেকোনো ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে হুহু করে লক্ষাধিক লাইক পড়ে যায়। সেসব ছবি থেকেই কয়েকটি ছবি পাঠকদের সঙ্গে শেয়ার করা হলো।





এম




