
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন। তার এবারের বার্তায় তিনি সবাইকে প্রতিটি সেক্টরে বিজয়ী হতে বলেছেন।
এক মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাকিব খান খালি পায়ে হেঁটে গিয়ে স্মৃতিসৌধের পাদদেশে ফুল দিতে দিচ্ছেন। শাকিবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও সাদা পায়জামা। গায়ে জড়ানো লাল-সবুজ চাদর।
ভিডিওতে শাকিব বলেন, এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দিব পৃথিবীর আনাচে কানাচে। বাংলাদেশের নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
ভিডিও বার্তাটি শাকিব তার ফেসবুক পেজ ও নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন।
অন্যদিকে বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে প্রকাশিত হচ্ছে শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি’।
জিএ




