
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জয়া আহসান।
কলকাতার চলচ্চিত্র ‘রবিবার’- এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
এবার নিজের প্রিয় শহর কলকাতায় ফিরেছেন জয়া আহসান। গতকাল বুধবার রাতে ঢাকা থেকে উড়ানে কলকাতার যোধপুর পার্কে নিজের বাড়িতে এসেছেন জয়া। এতোটা সময় কলকাতাকে ছেড়ে থাকেননি তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কাজ শুরু করবেন জয়া। ভারতীয় গণমাধ্যমের খবর, বাওয়ালি রাজবাড়িতে একটি বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাকবেন তিনি।
জয়া জানিয়েছিলেন, “কলকাতা আমার জীবনে বিচ্ছিন্ন কিছু নয় আর। ঢাকা যদি হয় শেকড়, কলকাতায় আমি আমার ডালপালা মেলেছি। ওই যে আমার বাড়ির জানলা, তা তো যে কোনো বাড়ির চোখ। কলকাতার বাড়ির এই দীঘল চোখের জানলাটাই ছিল আমার মুক্তির দরজা। এর ভেতর দিয়ে বয়ে আসা হাওয়ার ঝাপট কোথায় উড়িয়ে নিয়ে যেত আমার ক্লান্তি, আমার অবসন্নতা। আহা, আমার মন–ভালোর জানলা।”
সূত্র- আনন্দবাজার পত্রিকা।
এম




