
গত মাসে ভক্তদের চমকে দিয়ে বলিউড অভিনেত্রী সানা খান বিয়ে করেছেন। ব্যবসায়ী স্বামী মাওলানা আনাস সাইদকে বিয়ের কাশ্মীরে হানিমুনও করেছেন। প্রেমের জোয়ারে ভেসে বরফে খেলার ছবি পোস্টও করেছেন সানা। অনেকের মনে প্রশ্ন ছিল, আল্লাহ পথে চলার কথা বলে সানা কেন বিয়ে করলেন? সানা জানিয়েছেন, বিয়ের সিদ্ধান্ত রাতারাতি হয়নি। বরং আজীবন আনাসের মতো মানুষকে প্রার্থনা করেছেন তিনি।
বম্বে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে সানা বলেন, আমি মাওলানা আনাসের মতো মানুষকে সারাজীবন ধরে চেয়েছি। তার সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হল ভদ্রতা। ও লাজুক কিন্তু মোটেও জাজমেন্টাল নয়।

সোশ্যাল মিডিয়ায় তাকে ও তার স্বামীকে বারবার আক্রমণ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ। ওকে খুব সুন্দর দেখতে মনে হয়। অন্যের নাও লাগতে পারে। কিন্তু আমার কিছু যায় আসে না।
সানা জানিয়েছেন, ২০১৭ সালে আনাসের সঙ্গে মক্কায় সাক্ষাৎ হয় তার। পরের বছরও দেখা হয়। তারপর যোগাযোগ হয়। আনাসের কাছে শুনে ইসলামে আকৃষ্ট হন অভিনেত্রী। এরপর চলতি বছর আবারও তাদের দেখা হয়।
অন্যদিকে বম্বে টাইমসকে মাওলানা আনাস বলেন, সানার মন পরিষ্কার। সে ভালো মনের মানুষ। আমি বরাবর এমন একজন মেয়েকে জীবনে চেয়েছিলাম যে আমাকে সম্পূর্ণ করবে।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস
জিএ




