
এই সময়ের তুমুল জনপ্রিয় মিউজিক ভিডিও ‘টুম্পা’ শিরোনামের আইটেম সংয়ে নেচে-গেয়ে একেবারে বাজিমাত করেছেন সুমনা দাস। এবার তিনি হচ্ছেন ‘কারিশমা কাপুর’। ফলে, লেহেঙ্গা-চোলি ছেড়ে কালো ক্রপ টপ, শর্ট, তার উপরে টকটকে লাল শিফনের শর্ট ড্রেস পরেছেন। ডেভিড ধবনের ‘কুলি নম্বর ১’-এর কারিশমা লুক তার। ব্যাকগ্রাউন্ডে ওই ছবিরই সুপারহিট গান ‘হুসন হ্যায় সুহানা’।
সুমনার সঙ্গী তাঁরই দুই বান্ধবী চিত্রালি আর কস্তুরি চক্রবর্তী। গার্লস গ্যাং মিলে তুমুল নেচেছেন এই গানের সঙ্গে। ‘টুম্পা’র মতোই জমে গিয়েছে এই নাচও। ‘রেস্ট ইন প্রেম’-এর পর সুমনা ব্যস্ত আরও একটি ওয়েব সিরিজের আউটডোর শুটিংয়ে।
২০১৫ থেকে ছবির দুনিয়ায় নিয়মিত কাজ করছেন সুমনা। বড় পর্দার পাশাপাশি তাকে দেখা গেছে ‘রাখী বন্ধন’, ‘কেশব’, ‘কনে বউ’য়ের মতো জনপ্রিয় ধারাবাহিকেও। ভরতনাট্টম জানা সুমনার প্যাশন নাচ। পরিচালক জিৎ চক্রবর্তীর প্রথম ছবি ‘শেষের গল্প’ এ স্ক্রিন শেয়ার করেছেন তার প্রিয় অভিনেত্রীর সঙ্গে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
পি




