
তিন রকম মতেই বিয়ে করেন গৌরব-দেবলীনা। প্রথমে ৯ ডিসেম্বর হিন্দু মতে বিয়ে করেন। ১৩ ডিসেম্বর ইসলাম মতে। আর গেলো মঙ্গলবার বাইপাসের ধারে পি সি চন্দ্র গার্ডেনে রিসেপশন হলো টালিউডের এই বহুল চর্চিত দম্পতির। সেদিনই খ্রিস্টান মতেও বিয়ে হয় তাদের।
এদিকে ডিসেম্বরের মাঝপথেই ভরা বসন্ত দেবলীনা-গৌরবের জীবনে। ব্যস্ত শিডিউল, শহুরে কোলাহল, ক্যামেরার ভিড়, এ সব কিছু ফেলে দুজনে হারিয়ে গেছেন পাহাড়ের দেশে। কোথায় জানেন দার্জিলিঙে।
রোববার (২০ ডিসেম্বর) রোববার সকালে নস্টালজিয়ায় ভাসলেন গৌরব। দেবলীনাকে নিজের স্কুল দেখানোর ইচ্ছা ছিল বহুদিনের। মধুচন্দ্রিমায় এসে অবশেষে ইচ্ছেপূরণ হলো গৌরবের। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে দেবলীনা শেয়ার করলেন তার ইনস্টাগ্রাম পেজে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দার্জিলিঙের সেন্ট পলস স্কুলের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন নবদম্পতি। ক্যাপশনে দেবলীনা লিখলেন, ‘যখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়েছে, তখন থেকে গৌরব আমাকে এই জায়গাটি দেখাতে চেয়েছিল। গতকাল শেষমেশ ইচ্ছেপূরণ হলো। গৌরবের হাসি যেন থামছিলই না ’।
গৌরব চট্টোপাধ্যায় মূলত ইন্ডাস্ট্রিতে উত্তমকুমারের নাতি হিসেবেই বেশি পরিচিত। তবে অভিনয়ের মাধ্যমে নিজেরও একটা অবস্থান তৈরি করেছেন তিনি।
এম




