
বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন। আর ভক্তরা তার বাড়ির সামনে আসবেন না, তা কি হয়। প্রতিবছর সালমান ব্যালকুনি থেকে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করতেন, হাত নেড়ে হাসিমুখে সালাম জানতেন। তবে করোনা এবার সব পরিকল্পনা মাটি করে দিলো। সালমানও বাড়ি ছেড়েছেন।
এই জন্মদিনে নিজের বান্দ্রার বাড়ির বাইরে সালমান বিজ্ঞপ্তি ঝুলিয়েছেন। নোটিশ দিয়ে ভক্ত এবং অনুসারীদের জানিয়েছেন, তিনি অ্যাপার্টমেন্টে নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমি অভিভূত হয়েছি। এ বছর আমার বিনীত অনুরোধ, আমার বাড়ির বাইরে আপনারা ভিড় করবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই মুহূর্তে আমি বাড়িতে নেই।

২৭ ডিসেম্বর ৫৫ বছরে পা দিয়েছেন বলিউডের 'ভাইজান'। শনিবার রাতে পানভেলের বাগানবাড়িতে নিজের জন্মদিন উদযাপন করেছেন তিনি। যেখানে ছিলেন অভিনেতার পরিবারের সদস্য ও সাংবাদিকরা।
উল্লেখ্য, এই মুহূর্তে বিগ বস ১৪-এর সঞ্চালনার কাজ করছেন সালমান খান। শিগগিরই তাঁকে 'রাধে: দ্য মোস্ট ওয়ানটেড ভাই' ছবিতে দেখা যাবে।
জিএ




