
জনপ্রিয় অভিনেতা অপি করিম কন্যাসন্তানের মা হয়েছেন। সোমবার ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
অপির মা শাহান আরা করিম জানান, সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।
করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি।
তারা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
এম




