
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় প্রায় ৬ মাস পার হয়েছে। অথচ এখনো মৃত্যু রহস্যের কোনো সমাধান হয়নি তার।
সিবিআই এই মুহূর্তে মামলার তদন্ত করছে। তারা মামলাটি হাতে নেওয়ার ১৪৫ দিন পর অবশেষে সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে মুখ খুললো। সিবিআই 'গোটা মামলাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়। মামলার সঙ্গে যুক্ত কোনো ঘটনা ছেড়ে দেওয়া হচ্ছে না' বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সিবিআই জানিয়েছে, এই মামলার তদন্তে তথ্য বিশ্লেষণের জন্য উন্নতমানের ফরেন্সিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এই মামলার তদন্তকারী সিবিআই টিমের নেতৃত্বে থাকা নূপুর প্রসাদের চিঠি নিজের টুইটে তুলে ধরেছেন।
"সিবিআই বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে নিখুঁত ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। তদন্তের সময়, সব দিক অনুসন্ধান করা হচ্ছে এবং এখনো কোনো দিকই খারিজ করা হয়নি।"
এম




