কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১ , ০২:৪৩ পিএম


Who is Shraddha Kapoor getting married to?
শ্রদ্ধা কাপুর

বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের পর শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর। এ নিয়ে নানা মুনির নানা মত হলেও শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন শ্রদ্ধা।

বিজ্ঞাপন

বরুণ-নাতাশার বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান শ্রদ্ধার বিশেষ বন্ধু রোহন শ্রেষ্ঠা। রোহনের শুভেচ্ছা পেয়ে পালটা প্রশ্ন করেন বরুণ। শ্রদ্ধা ও রোহন এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য তৈরি কিনা, এমন প্রশ্নে হতচকিয়ে যান। যদিও রোহন এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। শ্রদ্ধাকেও দেখা যায় চুপ করে থাকতেই।

বেশ কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে সেলিব্রিটি ফটোগ্রাফার রোহনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। লকডাউনের মাঝে শ্রদ্ধার সঙ্গে রোহনকে বেশ কয়েকবার চোখে পড়ে রাস্তায়। 

বিজ্ঞাপন

শ্রদ্ধার বিয়ে নিয়ে শক্তি কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার মেয়ে নিজের পছন্দের কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। মেয়ের পছন্দে তাদের কোনও আপত্তি নেই। তবে শ্রদ্ধা কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সে বিষয়ে শক্তি কাপুরকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্ক নিয়ে এক সময় জোরদার গুঞ্জন শুরু হয়। এমনও শোনা যায়, ফারহানের বাড়ি থেকে শ্রদ্ধাকে টেনে বের করে নিয়ে যান শক্তি কাপুর। মেয়ের সঙ্গে ফারহানের সম্পর্ক শক্তি কাপুর মেনে নিতে পারেননি বলেও শোনা যায়। যদিও শক্তি কাপুর বা ফারহান আখতারকে এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission