
ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভীষণ বিরক্ত ও বিব্রত। কদিন হলো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের একটি স্ক্রিনশট সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা যায়, ডিপজল ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।
স্ক্রিন শটে দেখা যায়, সিনেমা ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করছেন ডিপজল। শুধু তাইনা বিশ্ববিদ্যালয়ের ই-মেইল অ্যাকাউন্টও যুক্ত করা হয়েছে তার নামে।
ডিপজল জানান, এই ঘটনায় আমি খুবই বিরক্ত হয়েছি। মজা করার একটা সীমা থাকা উচিত। আজকাল পোলাপান শিক্ষা দীক্ষা নিয়েও মজা করে। বিষয়টা হতাশার।
বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকেও বলা হয়, এটি সত্য নয়। কেউ মিম করেছেন হয়তো বিষয়টি নিয়ে। সেটাকে যাচাই বাছাই না করে সবাই হুমড়ি খেয়ে পড়েছেন। তবে বিরক্ত হয়েছি কিছু অনলাইন পোর্টালে সংবাদ হয়েছে দেখে।
ডিপজল এখন মানুষ কেন অমানুষ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা মৌ খান।
এম




