
পশ্চিমবঙ্গের গায়িকা ইমন চক্রবর্তী বিয়ে করলেন। ‘তুমি যাকে ভালোবাসো’-খ্যাত শিল্পীর বিয়ে হয়েছে নীলাঞ্জন ঘোষের সঙ্গে।
গেলো বছরের দুর্গাপূজার তৃতীয়ায় বাগদান সেরেছিলেন তারা। গতকাল (৩১ জানুয়ারি) লেক গার্ডেনসের বাড়িতে ঘনিষ্টজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে ফেলেন। সুরকার ও সংগীত পরিচালক নীলাঞ্জনের সঙ্গে অনেকদিন ধরে প্রেম করছিলেন ইমন।
এবার এক ছাদের নীচে থাকার পালা শুরু হলো।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি ইমনের। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তার ঠাকুরদা কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তারা চলে যান পশ্চিমবঙ্গে। চলচ্চিত্রের গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন।
এম




