
জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনার পথচলা সহজ ছিল না। ক্যারিয়ারকে সফল করার বিনিময়ে অগণিত পুরুষের অনৈতিক প্রস্তাব পেয়েছেন তিনি।
গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা জানিয়েছেন, যৌনতা হলো বাণিজ্য। কত পুরুষ যে আমাকে ‘তুমি যদি আমাকে...সুবিধা দাও' অথবা 'তুমি যদি আমার শয্যাসঙ্গীনি হও' এমন প্রস্তাব দিয়েছে তার হিসেব দিতে পারবো না।
প্রসঙ্গত, ক্যারিয়ারে সফলতা পেতে অনেক সময় শ্রমের পাশাপাশি বিনিময়ের পণ্য হতে হয়। ম্যাডোনাসহ বর্তমান তারকাদের অনেকের পূর্ব জীবন বিশ্লেষণ করলে এমনটাই বোঝা যায়।
এনএস/পি




