
সেরা সুন্দরীর নাম শুনতে ধুক ধুক বুকে অপেক্ষমান উপস্থিত সকলে। ফলাফল ঘোষণার পর নিজেকে ধরে রাখতে পারলেন না প্যারাগুয়ের সুন্দরী ক্লারা সসা। চ্যাম্পিয়ন হিসেবে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে খুশির ধকল সামলাতে না পেরে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়েন তিনি!
ফাইনালে পুরস্কার ঘোষণার আগ মুহূর্তে রানার্সআপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরেছিলেন ক্লারা। নাম ঘোষণার সঙ্গে সঙ্গে খানিকটা অস্বস্তি বোধ করেন তিনি। পরমুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন সুন্দরী। এমনকি হাত ধরে দাঁড়িয়ে থাকা মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেনি। তবে কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে ওঠেন চ্যাম্পিয়ন। হাসি মুখে সকলের কাছে অভিবাদন গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন ক্লারা সসা। এটিই ছিল তার প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়।
এনএ/পি




